
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার বার্মিজ ইয়াবা বড়ি ও এসএলআর অস্ত্রের ২০টি গুলিভর্তি একটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে আশারতলী এলাকায় পাচারের সময় এসব জব্দ করা হয়। পাচারকারীদের ধাওয়া দিলে তাঁরা দ্রুত মিয়ানমারে পালিয়ে যায় বলে বিজিবি সূত্র জানিয়েছে।
আজ রোববার সকালে জব্দ করা ইয়াবা ও গোলাবারুদ নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করেছেন জারুলিয়াছড়ি বিজিবির সদস্যরা।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীন জারুলিয়াছড়ি বিওপির বিশেষ টহল দল গোপন খবর পায়, মিয়ানমার থেকে অস্ত্রের একটি বড় চালান বাংলাদেশে ঢুকতে পারে। এরপর টহল দলটি বিওপি থেকে আনুমানিক আড়াই কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আশারতলী এলাকায় অবস্থান নেয়। এলাকাটি সীমান্ত পিলার ৪৬ থেকে আনুমানিক ৫০০ মিটার বাংলাদেশের ভেতরে।
বিজিবি সূত্রের ভাষ্য, নুরুল আলম নামের এক ব্যক্তির রাবারবাগান হয়ে গোপন পথে চালানটি বাংলাদেশে আনা হচ্ছিল। পাচারকারীদের দেখতে পেয়ে বিজিবির সদস্যরা ধাওয়া দিলে তারা ইয়াবা ও গুলিভর্তি ম্যাগাজিন ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
বিজিবির টহল দল ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা বড়ি ও ২০টি গুলিভর্তি একটি ম্যাগাজিন জব্দ করে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, বিজিবির জব্দ করা ম্যাগাজিনে থাকা ২০ রাউন্ড গুলি এসএলআর অস্ত্রের। এ ধরনের গুলি শক্তিশালী এবং দূরপাল্লার লড়াইয়ের জন্য ব্যবহৃত হয়। ইয়াবা ও গুলি উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি অর্থসংকট কাটাতে ইয়াবার সঙ্গে গোলাবারুদ পাচার করছে বলে মনে করেন তিনি।

পানিসাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পলিশেড নির্মাণের মাধ্যমে নিরাপদ সবজি, ফল ও ফুল উৎপাদনের কথা ছিল। উদ্দেশ্য ছিল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকের উৎপাদন বাড়ানো এবং নিরাপদ খাদ্য উৎপাদনে নতুন দৃষ্টান্ত তৈরি করা। তবে বগুড়ায় সরকারি এই প্রকল্পের পাঁচটি পলিশেড দুই বছর ধরে পড়ে আছে অচল অবস্থায়।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রামে ইয়াবা পাচারে শিশুদের ব্যবহার করছে সংঘবদ্ধ মাদকচক্র। দারিদ্র্য ও অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের পেটের ভেতর ইয়াবার ক্যাপসুল ঢুকিয়ে পাচার করা হচ্ছে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায়। সম্প্রতি আনোয়ারায় দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় আবারও সামনে এসেছে শিশুদের ‘মানবঢাল’...
৪ ঘণ্টা আগে
সড়কজুড়ে বড় বড় গর্ত। তাতে জমে আছে পানি। সড়কে একপাশে বিকল হয়ে আছে একটি কাভার্ড ভ্যান। আরেক পাশে বিপরীত দিক থেকে যান চলাচল করছে। সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ফেলনা এলাকায় চৌদ্দগ্রাম-লাকসাম সড়কে এ চিত্র দেখা যায়।
৫ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের অনেকে স্বাস্থ্যসেবা পেতে ভরসা রাখেন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে। তবে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে জোড়াতালি দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। ইমার্জেন্সি মেডিকেল অফিসারসহ সেন্টারটিতে চিকিৎসকের ৩৬টি পদ রয়েছে। এর মধ্যে চিকিৎসক আছেন মাত্র ২০
৭ ঘণ্টা আগে