
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গয়াল গবেষণা কেন্দ্র পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে তিনি প্রায় ২০০ একর জুড়ে কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সেখানে পালন করা গয়াল, হরিণ, উন্নত জাতের ছাগল ও অন্যান্য প্রাণিসম্পদ উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা কেন্দ্রের বিভিন্ন প্রকল্প, প্রাণিসম্পদ উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।
পরিদর্শন শেষে স্থানীয় উপকারভোগীদের মাঝে উন্নত জাতের ছাগল, ভেড়া ও মুরগি বিতরণ করা হয়। পরে কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী।
সভায় সুলতান সালাউদ্দিন প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে এ খাতের গুরুত্বের ওপর আলোকপাত করেন।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক ও লাভজনক করতে সরকার নিরলসভাবে কাজ করছে। গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি উন্নত জাতের প্রাণী উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে প্রাণিসম্পদ বিতরণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।
এ সময় বাংলাদেশ প্রাণী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মাদক সেবনের পর শুভ্র অস্বাভাবিক আচরণ করতেন এবং বিভিন্ন সময় পরিবারের সদস্য ও অন্যদের মারধর করতেন। মাদক না পেলে নিজের শরীরেও আঘাত করে রক্তাক্ত করতেন। তাঁর আচরণে পরিবারের সদস্যরা অতিষ্ঠ হয়ে পড়েন। এ কারণে প্রায় দুই মাস ধরে তাঁকে ঘরের একটি কক্ষে শিকলে বেঁধে তালাবদ্ধ করে রাখা হতো।
২ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জে যুগ্ম জেলা ও দায়রা জজ-২ আদালতের এজলাস ও বিচারকের খাসকামরায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। আজ সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন যুগ্ম জেলা ও দায়রা জজ-২ আদালতের বেঞ্চ সহকারী শহিদুল ইসলাম। সদর মডেল
২ ঘণ্টা আগে
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি তরুণ মো. তারা মিয়ার (১৯) মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন ও ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় বিএসএফ ও বিজিবির পতাকা বৈঠকের পর ভারতীর পুলিশ কুলাউড়া থানা-পুলিশের
২ ঘণ্টা আগে
দুর্নীতির আমদানি, নাম তার কমিটি—এমন স্লোগানে বিক্ষোভে ফেটে পড়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগের সুপারিশ বন্ধ করে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির মাধ্যমে নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে
২ ঘণ্টা আগে