
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ির ঘুণগাছতলায় যুবকের পেটে স্কচটেপে মোড়ানো ৭৬টি পুঁটলিতে ৩ হাজার ৭০০ পিস ইয়াবা বের করে জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নাইক্ষ্যংছড়ি থানাধীন সোনাইছড়ি ফাঁড়ি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একজন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
রোহিঙ্গা মাদক কারবারি যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেপ্তার আসামির নাম মো. সাদেক (২৫)। তিনি উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ০৮/ই-ব্লকের নুর আলম ও তাহেরা বেগম দম্পতির ছেলে।
পুলিশ জানায়, সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির আওতাধীন এলাকায় টহল ডিউটি চলাকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, এক রোহিঙ্গা মাদক কারবারি ক্যাম্প থেকে ইয়াবার একটি চালান নিয়ে আসছেন। সংবাদের সত্যতা যাচাইয়ে পুলিশ তাৎক্ষণিক ৫ নম্বর সোনাইছড়ি ইউপির ৪ নম্বর ওয়ার্ডস্থ চিংথোয়াইপাড়া সাকিনের ঘুণগাছতলা চৌরাস্তার মোড়ে অবস্থান নেয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাঁকে আটক করেন। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হলে আসামি তাঁর পেটের ভেতর পলিথিন ও স্কচটেপ দিয়ে মোড়ানো পোঁটলায় ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে তাঁর পেট থেকে ৭৬টি পোঁটলা বের করা হয়, যা থেকে গণনা করে ৩ হাজার ৭০০ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবা আলামত হিসেবে থানা হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(খ) ধারায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
অভিযানের নেতৃত্ব দেন সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির আইসি সিংহ ত্রিপুরা ও উপপরিদর্শক সৌরভ হোসেন।

বেনাপোল স্থলবন্দরের ৪১ নম্বর শেডে পণ্য আনলোডের সময় কাস্টমসের আইআরএম শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) আরমানকে লাথি মারার অভিযোগ উঠেছে একই দপ্তরের যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিয়ার বিরুদ্ধে। দায়িত্বে অবহেলার অভিযোগে ক্ষুব্ধ হয়ে জনসমক্ষে ওই কর্মকর্তাকে লাথি মারা হয় বলে অভিযোগ।
২২ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান খাদে পড়ে তিন পুলিশ সদস্য ও দুই আসামি আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার মণিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া....
২৯ মিনিট আগে
আগ্রাবাদের বারেক বিল্ডিং-সংলগ্ন ফ্লাইওভারের ওপর একটি কাটা ঘুড়ি উড়ছিল। ঘুড়িটি ধরতে গিয়ে কিশোর হঠাৎ চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশার সামনে পড়ে যায়। অটোরিকশার ধাক্কায় সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে...
৩৫ মিনিট আগে
পানির লাইন স্থাপনের কারণে ক্ষতিগ্রস্ত সড়কগুলো ডিসেম্বরের মধ্যে সংস্কার করা হবে। এ ছাড়া জামিরা থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত ১ হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে তিন লেনের বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। বিমানবন্দর থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত আরেকটি সড়ক নির্মাণ করা হবে।
১ ঘণ্টা আগে