
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পর্যটন আকর্ষণ বাড়াতে উপবন লেকে রাজহংসী, কায়্যাকিংসহ চারটি নতুন নৌযান যুক্ত করা হয়েছে। এতে পাহাড়ঘেরা লেকটিতে ভ্রমণ আরও বৈচিত্র্যময় ও উপভোগ্য হবে বলে আশা করছেন স্থানীয়রা। সম্প্রতি সরেজমিন উপবন লেকে গিয়ে নতুন নৌযানগুলো দেখা যায়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা উপবন লেক ইতিমধ্যে স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। নতুন নৌযান যুক্ত হওয়ায় দর্শনার্থীরা এখন লেকে ভিন্নধর্মী নৌভ্রমণের সুযোগ পাবেন।
উপজেলা বিএনপির নেতা সাইফুদ্দীন বাহাদুর বলেন, উপবন লেকে নতুন নৌযান সংযোজনের ফলে পর্যটকেরা আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও আনন্দদায়ক পরিবেশে লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এতে এলাকার পর্যটনশিল্পও আরও বিকশিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসান বলেন, ‘নাইক্ষ্যংছড়িকে একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করছে। দুই দিন আগে উপবন লেকে রাজহংসী, কায়্যাকিংসহ চারটি নতুন নৌযান সংযোজন করা হয়েছে। আমরা চাই পর্যটকেরা নিরাপদ পরিবেশে পাহাড়, সবুজ প্রকৃতি ও লেকের সৌন্দর্য উপভোগ করুন।’
ইউএনও আরও বলেন, ‘পর্যটকদের সুবিধা, নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে উপজেলা প্রশাসন কাজ করছে। ভবিষ্যতেও উপবন লেকে নতুন নতুন বিনোদনের ব্যবস্থা করা হবে।’

আয়োজকদের সূত্রে জানা গেছে, শহরের আলীশান রেস্টুরেন্ট তাদের র্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণী উপলক্ষে কনসার্টটির আয়োজন করেছিল। গত সোমবার (১৭ আগস্ট) রেস্তোরাঁ কর্তৃপক্ষ কনসার্টের অনুষ্ঠানসূচি ঘোষণা করে। ওই দিনই আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ধর্মীয় অনুভূতির বিষয় উল্লেখ করে অনুষ্ঠানটি বন্ধের জন্য জেলা প্রশাসকের..
৮ মিনিট আগে
দেশীয় ফসলের হারিয়ে যাওয়া বীজ সংরক্ষণ, কৃষিবৈচিত্র্য রক্ষা এবং স্থানীয় পর্যায়ে বীজের বাজার গড়ে তোলার লক্ষ্য নিয়ে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে শত প্রজাতির দেশীয় ফসলের বীজ ও অচাষকৃত উদ্ভিদের মেলা।
২৫ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইরে সেলিনা আক্তার (২৭) নামের এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পৌর সদরের আঙ্গারিয়া এলাকার নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩০ মিনিট আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অনিয়ম, রোগী ও স্বজনদের হয়রানি এবং অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধসহ নয় দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে মহানগর ছাত্রদল। বুধবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার পি কে এম মাসুদ উল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেন...
৩২ মিনিট আগে