Ajker Patrika
Add

চাটমোহর (পাবনা) প্রতিনিধি 

চাটমোহর (পাবনা) প্রতিনিধি 

সকল লেখা
চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে নারী নিহত, আহত ৩

চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে নারী নিহত, আহত ৩

পাবনার চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে হাসিনা খাতুন (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে চাটমোহর-টেবুনিয়া সড়কের ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

৬ দিন আগে
চাটমোহরে ট্রলি-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

চাটমোহরে ট্রলি-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পাবনার চাটমোহরে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে তোরাব আলী (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার পৌনে ২টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

২২ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পাবনার চাটমোহরে পুকুরে ডুবে একসঙ্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা দক্ষিণ সেনগ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো ওই গ্রামের মজিবর রহমানের ছেলে হুজাইফা রহমান (৫) ও রুবেল হোসেনের ছেলে মাহফুজ হোসেন (৬)।

১৯ সেপ্টেম্বর ২০২৬
মাদক সেবনের পর মাকে মারধর, যুবকের কারাদণ্ড

মাদক সেবনের পর মাকে মারধর, যুবকের কারাদণ্ড

পাবনার ফরিদপুরে মাদক সেবনের পর বৃদ্ধ মাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে মামুনুর রশিদ (২৮) নামের এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন।

১৭ সেপ্টেম্বর ২০২৬
পাবনার ভাঙ্গুড়ায় অটোবোরাকের ধাক্কায় কৃষক নিহত

পাবনার ভাঙ্গুড়ায় অটোবোরাকের ধাক্কায় কৃষক নিহত

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের পুকুরপাড় মোড় এলাকায় অটোবোরাকের ধাক্কায় রফিকুল ইসলাম (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর চালক পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

১৯ আগস্ট ২০২৬
চলনবিলে পুরোদমে শুরু আমন রোপণ, ব্যস্ত সময় পার করছেন কৃষক

চলনবিলে পুরোদমে শুরু আমন রোপণ, ব্যস্ত সময় পার করছেন কৃষক

চলনবিল অঞ্চলে পাট কাটা শেষ না হতেই পুরোদমে শুরু হয়েছে আমন ধান রোপণ। মাঠে মাঠে এখন কৃষকদের ব্যস্ততা তুঙ্গে। কাটা পাটের ফাঁকা জমিতে মই দিয়ে জমি প্রস্তুত করা হচ্ছে। বীজতলা থেকে চারা তুলে মূল জমিতে রোপণের কাজ চলছে পুরোদমে। টানা বৃষ্টি উপেক্ষা করেই কৃষকেরা আমন রোপণে ব্যস্ত সময় পার করছেন।

০৬ আগস্ট ২০২৬
দেশের স্বার্থে দল নয়, জনগণের পক্ষে দাঁড়ান: প্রশাসনের প্রতি সারজিসের আহ্বান

দেশের স্বার্থে দল নয়, জনগণের পক্ষে দাঁড়ান: প্রশাসনের প্রতি সারজিসের আহ্বান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে বলেছেন, ‘সরকার আসে-যায়, কিন্তু রাষ্ট্র ও জনগণ চিরস্থায়ী। তাই কোনো রাজনৈতিক দলের স্বার্থে নয়, দেশের মানুষের পক্ষে দাঁড়িয়ে দায়িত্ব পালন করুন।’

১০ জুলাই ২০২৬
পাবনায় অটোরিকশাচালককে গলা কেটে হত্যা

পাবনায় অটোরিকশাচালককে গলা কেটে হত্যা

পাবনার চাটমোহরে নাছের আলী (৪২) নামে এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে c। বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী কবরস্থানের পাশের সড়কে এ ঘটনা ঘটে।

০৯ জুলাই ২০২৬
চাটমোহরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

চাটমোহরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

পাবনার চাটমোহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

২৬ জুন ২০২৬
ভেজাল দুধের কারবারির হামলায় নিহত আবুল হাশেম: বিচার দাবিতে মানববন্ধন

ভেজাল দুধের কারবারির হামলায় নিহত আবুল হাশেম: বিচার দাবিতে মানববন্ধন

পাবনার চাটমোহরে ভেজাল দুধের কারবারি আব্দুল মোমিন ও তাঁর সহযোগীদের হামলায় নিহত আবুল হাশেম হত্যার বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। বক্তারা আব্দুল মোমিনকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। পুলিশ বলছে, মোমিন ও তাঁর সহযোগীদের ধরতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চলছে।

০৯ জুন ২০২৬
পাবনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

পাবনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

পাবনার চাটমোহরে বজ্রপাতে রব্বান আলী (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৩ মে) বেলা আড়াইটার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

১৩ মে ২০২৬
চলনবিলাঞ্চলে বোরো ধান কাটা শুরু, বাম্পার ফলন

চলনবিলাঞ্চলে বোরো ধান কাটা শুরু, বাম্পার ফলন

চলতি মৌসুমে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৯ হাজার ২০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত প্রায় ১৩০ হেক্টর জমির ধান কাটা হয়েছে। নমুনা শস্য কর্তনের তথ্য অনুযায়ী, হেক্টরপ্রতি গড় ফলন হয়েছে প্রায় ৭ দশমিক ৫ টন।

০৫ মে ২০২৬
ভেজাল দুধ তৈরির অপরাধে ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা

ভেজাল দুধ তৈরির অপরাধে ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা

খাইরুল ইসলাম দুধ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ক্ষতিকর জেলি, সয়াবিন তেলসহ নানা উপকরণ দিয়ে ভেজাল দুধ তৈরি করে আসছিলেন। এসব ভেজাল দুধ তিনি দেশের বিভিন্ন চিলিং সেন্টারে সরবরাহ করতেন।

২৫ এপ্রিল ২০২৬
চাটমোহরে এবার জামায়াতের ২২ নেতা-কর্মীর বিরুদ্ধে বিএনপির মামলা

চাটমোহরে এবার জামায়াতের ২২ নেতা-কর্মীর বিরুদ্ধে বিএনপির মামলা

পাবনার চাটমোহরে হাটবাজার ইজারার দরপত্র (টেন্ডার) দাখিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এবার জামায়াতে ইসলামীর ২২ নেতা-কর্মীর নামে মামলা করেছে বিএনপি। গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে চাটমোহর থানায় এই মামলা করা হয়।

২৮ ফেব্রুয়ারি ২০২৬
চাটমোহরে প্রিসাইডিং অফিসার প্রত্যাহার

চাটমোহরে প্রিসাইডিং অফিসার প্রত্যাহার

পাবনার চাটমোহরে গতকাল বুধবার দিবাগত রাতে জামায়াত নেতারা ভোটকেন্দ্রে প্রবেশ করার অভিযোগে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।

১২ ফেব্রুয়ারি ২০২৬
সরিয়ে ফেলা হলো সেই বিলবোর্ড

সরিয়ে ফেলা হলো সেই বিলবোর্ড

পাবনার চাটমোহরে ‘মুক্তিযুদ্ধের ভাস্কর্য ঢেকে জামায়াত প্রার্থীর বিলবোর্ড’ শিরোনামে আজ বৃহস্পতিবার আজকের পত্রিকার অনলাইন সংস্করণে সংবাদ প্রচারিত হলে বিলবোর্ডটি সরিয়ে ফেলা হয়। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিলবোর্ডটি সরানো হয় বলে ‘মিডিয়া সেল, চাটমোহর জামায়েতে ইসলামী’ নামে ফেসবুক পেজে থেকে এ তথ্য জানানো হয়।

২৩ জানুয়ারি ২০২৬