পাবনার চাটমোহরে গতকাল বুধবার দিবাগত রাতে জামায়াত নেতারা ভোটকেন্দ্রে প্রবেশ করার অভিযোগে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।
প্রত্যাহারকৃত ওই প্রিসাইডিং কর্মকর্তার নাম রুহুল আমিন। তিনি চাটমোহর উপজেলা খাদ্য পরিদর্শক। তিনি উপজেলার নিমাইচড়া ইউনিয়নের আশরাফ জিন্দামী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।
জানা যায়, পাবনা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আসাদুজ্জামান, মোখলেছুর রহমানসহ কয়েকজন জামায়াত নেতা গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে প্রিসাইডিং অফিসার রুহুল আমিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এজেন্টের প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন।
ঘটনাটি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীকে অবগত করা হলে তিনি পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহেদ মোস্তফার নির্দেশে প্রিসাইডিং অফিসার রুহুল আমিনকে প্রত্যাহার করেন। ওই কেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসারকে স্থলাভিষিক্ত করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী আজকের পত্রিকাকে জানান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহেদ মোস্তফার নির্দেশে প্রিসাইডিং অফিসার রুহুল আমিনকে প্রত্যাহার করে ওই কেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসারকে স্থলাভিষিক্ত করা হয়েছে।

টাঙ্গাইল সদর উপজেলার দরূন এলাকায় পরিত্যক্ত একটি পেট্রোল পাম্পের সামনে থেকে সাবেক ইউপি সদস্য ছোরমান রেজার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
২ মিনিট আগে
খুলনার ক্রিসেন্ট জুট মিলে পাটকল চালু না করে ফিড কারখানা চালুর উদ্যোগের প্রতিবাদে খালিশপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে বন্ধ থাকা পাটকলের শ্রমিকেরা। আজ রোববার সকাল ১০টায় খালিশপুর ক্রিসেন্ট গেটের সামনে জাতীয়তাবাদী পাটশ্রমিক দল খুলনা অঞ্চলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
৯ মিনিট আগে
বরিশাল নগরীর বাজার রোডের ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া খাজা মঈনউদ্দীন মাদ্রাসার সভাপতির পদ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। মাদ্রাসার বর্তমান সভাপতি মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে ঘিরে চরমোনাই পীরের অনুসারীদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাদের বিরোধ প্রকাশ্যে এসেছে।
১৪ মিনিট আগে
লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ভৈরবের বায়জিদ চৌধুরী নিহত হয়েছেন বলে পরিবারের দাবি। গত ১৪ সেপ্টেম্বরের এ ঘটনায় তাঁর মরদেহ এখনো পাওয়া যায়নি। প্রশাসন জানিয়েছে, পরিবার মরদেহ দেশে আনতে পরিবার চাইলে সহযোগিতা করা হবে।
২০ মিনিট আগে