Ajker Patrika

পাবনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি 
পাবনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি

পাবনার চাটমোহরে বজ্রপাতে রব্বান আলী (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৩ মে) বেলা আড়াইটার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। চাটমোহর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ওই ইউনিয়নের প্রশাসক সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।

নিহত রব্বান আলী একই ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃত আক্কেল প্রামাণিকের ছেলে।

জানা গেছে, বেলা ১১টার দিকে রব্বান আলী মহেশপুর গ্রামের বিলে নিজের পাটখেতে আগাছা পরিষ্কার করতে যান। দুপুরে বজ্রপাতসহ ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ি ফিরে যাওয়ার পথে বজ্রপাতে প্রাণ হারান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেষ বিদায়ে সহকর্মীদের ব্যতিক্রমী শ্রদ্ধা: অ্যাম্বুলেন্সের সাইরেনে থমকে গেল জনপদ

শিক্ষাপ্রতিষ্ঠানে ১৬ থেকে ২৩ দিনের টানা ছুটি আসছে

চট্টগ্রাম নগরীর ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার মরদেহ

জাবিতে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

বাফুফের সংক্ষিপ্ত তালিকায় থাকা কোচের পদত্যাগ, গন্তব্য কি বাংলাদেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত