
পাবনার চাটমোহরে ভেজাল দুধের কারবারিদের হামলায় নিহত আবুল হাশেমের হত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া বাজার এলাকায় এলাকাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে এলাকার শিশু, নারী ও পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত আবুল হাশেমের স্ত্রী জহুরা খাতুন, ছেলে সজীব হোসেন, মেয়ে তৈয়বা, সিদ্দিকুর রহমান এবং এলাকাবাসীর মধ্যে জাহাঙ্গীর সরকার, রাজু আহম্মেদ, রবিআল মোল্লা, সাইদুল প্রামানিক, সাইজুদ্দিন প্রামানিক, নাঈম খলিফা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা পুলিশের ভূমিকার সমালোচনা করে বলেন, ‘প্রথমে পুলিশ মামলা নিতে চায়নি। পরে হাশেমের মৃত্যুর পর মামলা নিয়েছে। কিন্তু এখন রাতের বেলা পুলিশ মোমিনের বাড়িতে আসে আর যায়, কিন্তু আটক করছে না। প্রকাশ্যে সে ঘুরে বেড়াচ্ছে। হুমকি দিয়ে যাচ্ছে।’
বক্তারা অবিলম্বে ভেজাল দুধের কারবারি আব্দুল মোমিনকে আটক এবং বিচারপ্রক্রিয়ার মাধ্যমে ফাঁসির দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিলচলন ইউনিয়ন কৃষক দলের বহিষ্কার হওয়া সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন পুলিশকে ম্যানেজ করে কেমিক্যাল দিয়ে ভেজাল দুধ তৈরি করে আসছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী ও এনএসআইয়ের যৌথ অভিযানে পরপর দুবার তাঁর কাছ থেকে ভেজাল দুধ তৈরির সরঞ্জামসহ ভেজাল দুধ জব্দ করা হয়।
প্রথমবার জরিমানা দিয়ে ছাড়া পেলেও পরেরবার আব্দুল মোমিনের নামে মামলা হয়। ওই মামলায় মোমিনের বাবাকে আটক করে জেলহাজতে পাঠায় পুলিশ। তবে আব্দুল মোমিনকে আটক করেনি পুলিশ।
সম্প্রতি প্রশাসনকে তথ্য দেওয়ার অভিযোগ এনে মোমিন ও তাঁর সহযোগীদের হামলায় আবুল হাশেমসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর আবুল হাশেম মারা যান। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।
পরে পুলিশ অভিযান চালিয়ে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে শাহীন নামের একজনকে আটক করে। তবে এলাকাবাসীর অভিযোগ, মোমিন এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাঁকে খুঁজে পাচ্ছে না।
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, ‘পুলিশ কাজ করছে না, এটা ভুল কথা। মোমিন ও তাঁর সহযোগীদের ধরতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে