
পাবনার চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে হাসিনা খাতুন (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে চাটমোহর-টেবুনিয়া সড়কের ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসিনা খাতুন ঈশ্বরদী উপজেলার দিকমারী দেওয়ানপাড়া এলাকার মোস্তফা মোল্লার স্ত্রী।
আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের আকাজ উদ্দিনের ছেলে আব্দুল হামিদ ও মিনহাজ উদ্দিন এবং মৃত মকছেদ মোল্লার ছেলে মোস্তফা মোল্লা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে হাসিনা খাতুনসহ কয়েকজন একটি সিএনজিচালিত অটোরিকশায় চড়ে চাটমোহরের দিকে যাচ্ছিলেন। পথে মূলগ্রাম ইউনিয়নের ভবানীপুর মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় অটোরিকশাটি সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হাসিনা খাতুন নিহত হন।
পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, নিহত নারীর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের পাবনায় পাঠানো হয়েছে।

প্রাথমিক অভিযোগপত্রে ১৯ জনকে সাক্ষী করা হয়েছিল। ২০২২ সালের ২৮ মার্চ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ওই বছরের ৪ ডিসেম্বর পর্যন্ত ৬ জনের সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষীদের মধ্যে ড. বদিউল আলম মজুমদার, খুশি বেগম ও মাহবুবুল আলম মজুমদার তাদের জবানবন্দিতে ইশতিয়াক মাহমুদ নামে একজনের কথা উল্লেখ করেন...
২ মিনিট আগে
সাভারের হেমায়েতপুরে মাদানি সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ওই মার্কেটে আগুন
৫ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় মূল্যতালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১৬ মিনিট আগে
ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়ায় নিয়ে বন্দিঘরে নির্যাতন ও মুক্তিপণ আদায় চলছে। আর এর শিকার হচ্ছেন তরুণেরা। লাখ লাখ টাকা মুক্তিপণ দিয়েও প্রাণে বেঁচে ফিরতে পারছেন না আর। এদিকে অর্থ, ভিটেমাটি আর আপনজন হারিয়ে নিঃস্ব পরিবারগুলো। এই অবস্থায় আজ বুধবার ‘মাফিয়া চক্রের বিচার ও টাকা ফেরতের দাবিতে’ বেল
২৬ মিনিট আগে