Ajker Patrika

পাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি 
পাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

পাবনার চাটমোহরে পুকুরে ডুবে একসঙ্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা দক্ষিণ সেনগ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো ওই গ্রামের মজিবর রহমানের ছেলে হুজাইফা রহমান (৫) ও রুবেল হোসেনের ছেলে মাহফুজ হোসেন (৬)।

স্বজনেরা জানান, দুপুরে আটলংকা দক্ষিণ সেনগ্রামের একটি পুকুরে গোসল করতে নামে শিশু হুজাইফা ও মাহফুজ। গোসলের একপর্যায়ে সাঁতার না জানায় দুজনেই পানিতে তলিয়ে যায়। পরে দুই শিশু পানিতে ভেসে উঠলে স্থানীয় ও স্বজনেরা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। একসঙ্গে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি খুবই কষ্টদায়ক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত