
পাবনার চাটমোহরে ‘মুক্তিযুদ্ধের ভাস্কর্য ঢেকে জামায়াত প্রার্থীর বিলবোর্ড’ শিরোনামে আজ বৃহস্পতিবার আজকের পত্রিকার অনলাইন সংস্করণে সংবাদ প্রচারিত হলে বিলবোর্ডটি সরিয়ে ফেলা হয়।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিলবোর্ডটি সরানো হয় বলে ‘মিডিয়া সেল, চাটমোহর জামায়েতে ইসলামী’ নামে ফেসবুক পেজে থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘সম্মানিত পাবনা-৩ এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মাওলানা আলী আছগার স্যারের একটি বিলবোর্ড আমাদের কিছু ভাইয়ের অসাবধানতায় চাটমোহর বাইপাস মোড়ে অপ্রতিরোধ্য চাটমোহর ভাস্কর্যকে আড়াল করে দেয়।
‘যার ফলশ্রুতিতে চাটমোহরের সচেতন জনসাধারণ এবং আমাদের সাংবাদিক ভাইদের নিউজ ও লেখালেখি আমাদের দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা উক্ত বিলবোর্ডটি সেখান থেকে সরিয়ে রাস্তার পাশে স্থাপন করেছি। ধন্যবাদ সাংবাদিক এবং সচেতন ভাইদেরকে ভুলটি আমাদের ধরিয়ে দেওয়ার জন্য।’

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৭ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৭ ঘণ্টা আগে
গত এক যুগে সফিয়ার রহমানের বৃক্ষরোপণ কার্যক্রম বিস্ময় জাগানোর মতো। তাঁর তথ্য অনুযায়ী, ২০১৬ সালের দিকে ঝিকরগাছা-রাজগঞ্জ সড়কে তিনি আম, জাম, কাঁঠালসহ প্রায় ১০ হাজার তালের বিচি রোপণ করেন। এগুলোর মধ্যে প্রায় এক হাজার গাছ এখনো বেঁচে আছে। মনিরামপুরের খড়িঞ্চা-রাজগঞ্জ সড়কে দুই বছরে প্রায় দুই হাজার খেজুরগাছ রো
৮ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে