
পাবনার চাটমোহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাতে উপজেলার হরিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আব্দুল মজিদ (৫৭), ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেন (২৫) রয়েছেন। আহত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সিরাজুল ইসলাম ও সাবেক যুবদল নেতা বাবলুর রহমানের অনুসারীদের মধ্যে রাজনৈতিক আধিপত্য ও অভ্যন্তরীণ বিরোধ চলছিল। বৃহস্পতিবার দিবাগত রাতে হরিপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে একটি মিটিং করছিলেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বাবলুর রহমান গ্রুপের নেতা-কর্মীরা। এ সময় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সিরাজুল ইসলামের নেতৃত্বে তাঁর লোকজন অতর্কিত হামলা চালান বলে অভিযোগ। হামলায় উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। তাঁদের মধ্যে বাবলু গ্রুপের বাবলু, মিজান, মজিদসহ পাঁচজন এবং সিরাজ গ্রুপের রাহাতসহ তিনজন আহত হন।
আহত বাবলুর রহমানের অভিযোগ, তাঁরা এলাকায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে কাজ করছিলেন। এ কারণেই প্রতিপক্ষ গ্রুপ তাঁদের ওপর হামলা চালিয়েছে।
অন্যদিকে সিরাজুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় তিনি এলাকায় উপস্থিত ছিলেন না। পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে, এতে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহতদের সঙ্গে কথা বলেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শোক, শ্রদ্ধা ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এ মিছিলে অংশ নিতে সকাল থেকেই ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ হোসেনি দালানে সমবেত হন। কালো পোশাকে হাতে প্রতীকী ছুরি, বিভিন্ন পতাকা, নিশান নিয়ে মিছিলে অংশ নিয়েছেন শত শত মানুষ।
১ ঘণ্টা আগে
ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাঁসের চরসংলগ্ন তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে দুটি ড্রেজার ও তিনটি বাল্কহেডসহ ১৫ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ফটিকছড়িতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি উপজেলার যুব বিভাগ। শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাসস্টেশন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সমাজ থেকে...
২ ঘণ্টা আগে
যশোরের বেনাপোল স্থলবন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী একটি ভারতীয় ট্রাক জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (কাস্টমস)। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৯টার দিকে বন্দরের ৩১ নম্বর শেড থেকে ট্রাকটি জব্দ করা হয়। স্থলবন্দর কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন।
২ ঘণ্টা আগে