চণ্ডীগড় এয়ারপোর্টে নারী নিরাপত্তারক্ষীর হাতে চড় খেয়ে আলোচনায় বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। সম্প্রতি ভারতের লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি থেকে নির্বাচিত হয়েছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে চণ্ডীগড় থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন কঙ্গনা। এয়ারপোর্টে নিরাপত্তাজনিত তল্লাশির সময় হঠাৎ তাঁকে চড় মারেন নারী নিরাপত্তারক্ষী কুলবিন্দর কৌর। এ নিয়ে সরগরম ভারতের রাজনৈতিক অঙ্গন। ইতিমধ্যে কুলবিন্দরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কারের পাশাপাশি গ্রেপ্তারও করা হয়েছে তাঁকে।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় সুরকার ও গায়ক বিশাল দাদলানি। ইনস্টাগ্রামে এ-সংক্রান্ত কয়েকটি স্টোরি শেয়ার করেছেন তিনি। দাদলানি আশ্বাস দিয়েছেন, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) কুলবিন্দর কৌরের বিরুদ্ধে যদি কোনো বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে, যদি তাঁকে চাকরিচ্যুত করা হয়; তাহলে কুলবিন্দরের চাকরির ব্যবস্থা করে দেবেন তিনি।
ইনস্টাগ্রাম স্টোরিতে ওই দিনের ঘটনার ভিডিও পোস্ট করে ৬ জুন বিশাল দাদলানি লেখেন, ‘আমি সহিংসতা পছন্দ করি না। কিন্তু এই কনস্টেবলের ক্ষুব্ধ হওয়ার পেছনে অনেক কারণ আছে। যদি তাঁর বিরুদ্ধে সিআইএসএফ কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করে, তাহলে তাঁর বিকল্প চাকরির ব্যবস্থা আমি করে দেব। যদি তিনি সেটা গ্রহণ করতে রাজি থাকেন। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।’
আজ শুক্রবার কুলবিন্দরকে বহিষ্কার ও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। তাঁর বহিষ্কারের খবর শেয়ার করে আজ ইনস্টাগ্রাম স্টোরিতে বিশাল দাদলানি লেখেন, ‘আবারও বলছি, মিসেস কৌরকে যদি তাঁর চাকরি থেকে সরানো হয়, দয়া করে কেউ তাঁকে জানাবেন, তাঁর চাকরির নিশ্চয়তা আমি দেব।’
এদিকে বিমানবন্দরে চড় খাওয়ার পর বলিউড তারকাদের একহাত নিয়েছেন কঙ্গনা রনৌত। কেন তারকারা তাঁর সমর্থনে কথা বলছেন না, এই অভিযোগ করে কঙ্গনা লেখেন, ‘ডিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি, এয়ারপোর্টে আমার ওপর হামলার ঘটনায় হয়তো আপনারা মজা পাচ্ছেন, নতুবা বিষয়টি নিয়ে আপনারা একেবারেই নির্বিকার। কিন্তু মনে রাখবেন, কাল যদি দেশ বা বিদেশের কোনো রাস্তায় আপনি কিংবা আপনাদের সন্তানের ওপর আক্রমণ হয়; তখন বুঝতে পারবেন।’ যদিও পোস্টটি কিছুক্ষণ পর ডিলিট করে দেন কঙ্গনা রনৌত।

দীর্ঘ বিরতির পর মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ দিয়ে ধারাবাহিক নাটকে ফেরার কথা ছিল অভিনেত্রী সুমাইয়া শিমুর। নাটকটি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন তিনি। জানিয়েছিলেন, অভিনয়কে মিস করছিলেন, ক্যামেরার সামনে আবার ফিরতে পেরে অনেক খুশি।
৫ ঘণ্টা আগে
চিত্রনায়ক সালমান শাহর ৫৫তম জন্মবার্ষিকী আজ। বেঁচে থাকলে আজ ৫৬ বছরে পা দিতেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর প্রয়াত হন ক্ষণজন্মা এই অভিনেতা। মৃত্যুর ৩০ বছর পর, আজও অমলিন তাঁর জনপ্রিয়তা। সালমান শাহর জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে ট্রিবিউট করে নির্মিত হয়েছে ‘ব্যাকডেটেড’ নামের স্বল্পদৈর্ঘ্য সিনেমা।
৬ ঘণ্টা আগে
নব্বইয়ের দশকের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘চিরকুট’। সিনেমার প্রেক্ষাপট রাজশাহী বিশ্ববিদ্যালয়। এতে আছে ক্যাম্পাসজুড়ে তারুণ্যের উচ্ছ্বাস, বন্ধুত্ব, নস্টালজিয়া, প্রেম আর জীবনের নানা গল্প। পরিচালনা করেছেন মুনতাসির আকিব। এটি নির্মাতার প্রথম সিনেমা।
৬ ঘণ্টা আগে
ভারতের অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রির তুলনায় মালয়ালম ইন্ডাস্ট্রি ঠিক কোথায় আলাদা, তা স্পষ্ট করে তুলে ধরেছেন অভিনেতা ও নির্মাতা পৃথ্বীরাজ সুকুমারন। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, মালয়ালম সিনেমার সবচেয়ে বড় শক্তি ও বৈশিষ্ট্য হলো—এখানে কোনো তারকা কিংবা প্রযোজনা সংস্থা নয়...
৭ ঘণ্টা আগে