ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন বিজেপি ও এনডিএ জোট নেতা নরেন্দ্র মোদি। আমন্ত্রণ পেয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাসভবনে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। আজ শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মোদি নিজেই।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এদিন বিকেলে এনডিএ জোটের প্রস্তাব মেনে নিয়ে সরকার গঠনের আমন্ত্রণপত্র নরেন্দ্র মোদির হাতে তুলে দেন রাষ্ট্রপতি। এ সময় চিরাচরিত প্রথা মেনে হবু প্রধানমন্ত্রীকে দই খাওয়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
এ সময় সাংবাদিকদের মোদি বলেন, ‘এটুকু আশ্বাস দিতে পারি, গত দুই দফায় (তার প্রধানমন্ত্রিত্বে) উন্নয়নের যে গতি বজায় ছিল, তৃতীয় দফার পাঁচ বছরেও তা অব্যাহত থাকবে।’
নরেন্দ্র মোদি বলেন, ‘মাননীয় রাষ্ট্রপতি আমাকে ডেকেছিলেন। সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন। আমি তাকে জানিয়েছি, ৯ তারিখ (জুন) বিকেলে শপথগ্রহণ হলে ভালো হয়। তার মধ্যেই মন্ত্রীদের তালিকা আমি রাষ্ট্রপতিকে পাঠিয়ে দেব।’
এর আগে জাতীয় সংসদের সেন্ট্রাল হলে আয়োজিত বৈঠকে আনুষ্ঠানিকভাবে এনডিএর সংসদীয় নেতা নির্বাচিত হওয়ার পর প্রবীণ বিজেপি নেতা তথা দলের ‘পরামর্শকমণ্ডলী’র সদস্য লালকৃষ্ণ আদভানি, মুরলি মনোহর জোশি এবং প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎপর্ব সারেন মোদি। এরপরেই রাইসিনা হিলে রাষ্ট্রপতি ভবনে যান মোদি।
বিজেপি সূত্রের খবর, রাষ্ট্রপতির কাছে এনডিএর মোট ২১ জন নেতার সমর্থনপত্র নিয়ে রাষ্ট্রপতির কাছে গিয়ে সরকার গড়ার দাবি জানান মোদি।
এদিকে গত মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়। তাতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২টি আসন পায়নি বিজেপি। তবে বিজেপির নেতৃত্বাধীন জোট ২৯০টি আসন পেয়েছে। তাই, গত দুবারের ন্যায় এবার একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নয়, বরং জোটের ওপর নির্ভর করে সরকার গঠন করতে হচ্ছে বিজেপিকে।

কিছুদিন আগেই জেন-জিদের আন্দোলনের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হন ভারতের শিক্ষামন্ত্রী। এই ঘটনা যখন সারা ভারতের রাজনীতি ও সমাজ ভাবনায় নতুন আলোড়ন সৃষ্টি করেছে, ঠিক তখনই জেন-জি ও জেন আলফা প্রজন্মের তরুণদের একত্রিত করে একটি বিশেষ অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে...
২ মিনিট আগে
অন্যদের নির্বাচনে জয়ী করার কারিগর হিসেবে যার খ্যাতি ছিল, সেই ভোটকুশলী প্রশান্ত কিশোর এবার নিজেই সরাসরি ভোটের ময়দানে বড় চমক দেখালেন। বিজেপির দীর্ঘদিনের শক্তিশালী দুর্গ হিসেবে পরিচিত বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয় ছিনিয়ে নতুন বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি।
১৫ মিনিট আগে
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর, কৃষিজমি ও ধর্মীয় প্রতিষ্ঠানে অব্যাহত সহিংসতা ও উচ্ছেদের নেপথ্যে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে একটি চরমপন্থী ও উগ্র-জাতীয়তাবাদী গোষ্ঠী—হিলটপ ইয়ুথ। ইসরায়েলি কর্তৃপক্ষের অগোচরে ও অনেক ক্ষেত্রে তাদের প্রত্যক্ষ-পরোক্ষ সমর্থনে পশ্চিম তীরের পাহাড়ি...
১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে চলমান সংঘাত আরও তীব্র হলে ইসরায়েলকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করার মতো পর্যাপ্ত অস্ত্র যুক্তরাষ্ট্রের হাতে নেই—এমন সতর্কবার্তা দিয়েছেন খোদ মার্কিন সামরিক বাহিনীর এক শীর্ষ জেনারেল। বিষয়টি নিয়ে পেন্টাগনে পাঠানো একটি গোপন স্মারকলিপি ফাঁস হওয়ার পর তা প্রকাশ্যে এসেছে।
৪ ঘণ্টা আগে