
চট্টগ্রামের বাঁশখালীতে কৃষক লীগ নেতাকে গুলির অভিযোগে সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে. এম সালাহ উদ্দীন কামালকে প্রধান আসামি করে মামলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে বাঁশখালী থানায় কৃষক লীগ নেতা ইলিয়াছের পক্ষে বাবা মোহাম্মদ ইদ্রিছ মামলা করেন। মামলায় কে. এম সালাহ উদ্দীন কামালসহ ১৮ জনের বিরুদ্ধে গুলি, হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ মে বিকেল সাড়ে ৫টায় সাধনপুর ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে উপজেলার সাধনপুর বানীগ্রাম নতুন বাজার এলাকায় জ্ঞাত-অজ্ঞাত ৩০-৪০ জন মানুষ উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াছ (৪০) ও তাঁর বাবা মোহাম্মদ ইদ্রিছের (৬৫) ওপর হামলা চালায়। প্রকাশ্যে গুলির ঘটনা ঘটে এবং ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করা হয়। এ সময় দা, কিরিচ ও লোহার রডের আঘাতে গুরুতর আহত হন মো. ইলিয়াছ। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, ২০১৫ সালে বাঁশের কেল্লার অ্যাডমিন চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামালের ভাই এম জিয়া উদ্দিন ফাহাদকে জঙ্গি হিসেবে গ্রেপ্তার করেছিল আইন-শৃঙ্খলা বাহিনী। তাঁর বিরুদ্ধে টিভিতে সাক্ষাৎকার দেওয়ার অভিযোগে এ হামলা চালানো হয়।
কৃষক লীগ নেতা মো. ইলিয়াছের বাবা মো. ইদ্রিছ বলেন, ‘আমিও ছেলেকে বাঁচাতে গিয়ে আমিও হামলায় আহত হয়েছিলাম। বর্তমানে কিছুটা সুস্থ হয়ে বৃহস্পতিবার রাতে বাঁশখালী থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।’
এ বিষয়ে সাধনপুর ইউপি চেয়ারম্যান কে এম সালাউদ্দিনের কামালের মুঠোফোনে বেশ কয়েকবার কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ‘ভুক্তভোগীরা সাধনপুর ইউপি চেয়ারম্যানকে ১ নং আসামি হিসেবে এজাহারে দিয়েছে। মামলায় তাঁরা আরও ১৮ জনের নামোউল্লেখসহ অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করেছে। মামলার তদন্ত করে দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬০ শিক্ষকের পদোন্নতি শিগগির মিলছে না। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এক জরুরি সভায় আইনের সংবিধি প্রণয়ন করার পরে শিক্ষকদের পদোন্নতির বিষয়টি বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে সিন্ডিকেটের সদস্য হিসেবে উপস্থিত থাকা শিক্ষকেরা পাল্টাপাল্টি...
৫ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আসন্ন ঈদুল আজহায় দেশে কোরবানির পশুর চাহিদা ১ কোটি ২ লাখ হলেও কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ। অতিরিক্ত ২২ লাখ কোরবানির পশু রয়েছে। তাই কোরবানির জন্য পশু আমদানির কোনো সম্ভাবনা নেই।
৩৯ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় শিয়ালের কামড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। একই ঘটনায় ১৮টি গরুও আক্রান্ত হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার রসুলপুর গ্রামের ফসলি মাঠে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন।
১ ঘণ্টা আগে
রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘বর্তমান সরকার চাচ্ছে রেলকে জনপ্রিয় করে তুলতে, যেহেতু রেলের জনপ্রিয়তা রয়েছে, চাহিদাও রয়েছে। কিন্তু আমাদের সরকার যেভাবে মানুষকে সেবা দিতে চায়, সেই সেবা দেওয়ার জন্য আমাদের যে ধরনের সাপোর্ট দরকার, লোকোমোটিভ...
১ ঘণ্টা আগে