
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আসন্ন ঈদুল আজহায় দেশে কোরবানির পশুর চাহিদা ১ কোটি ২ লাখ হলেও কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ। অতিরিক্ত ২২ লাখ কোরবানির পশু রয়েছে। তাই কোরবানির জন্য পশু আমদানির কোনো সম্ভাবনা নেই।
আজ শনিবার নাটোরের গুরুদাসপুরে মৎস্যচাষি সম্মেলনে যোগ দেওয়ার আগে বিকেলে নাটোর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
প্রতিমন্ত্রী বলেন, দেশে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের খামারিরা কোরবানিকে কেন্দ্র করে পশুপালন করে থাকেন। এই অবস্থায় পশু আমদানি করলে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। তাই পশু আমদানির পরিকল্পনা সরকারের নেই; বরং সীমান্তে নজরদারি এড়িয়ে প্রতিবেশী দেশ থেকে কোরবানির পশু যাতে এ দেশে ঢুকতে না পারে, সে জন্য বিজিবিকে ইতিমধ্যে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
পরে মৎস্যচাষি সম্মেলনে যোগ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের সর্ববৃহৎ বিল এলাকা নাটোরের চলনবিলে নানা বৈচিত্র্যের মাছ পাওয়া যায়। এ ছাড়া নাটোরে মাছ চাষও অনেক বেশি হয়। এতে সম্ভাবনাময় বাজারও তৈরি হয়েছে। সংরক্ষণের অভাবে মাছ যাতে নষ্ট না হয়, সে জন্য এখানে ‘ফিস প্রসেসিং সেন্টার’ ও ‘মৎস্য গবেষণা কেন্দ্র’ স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। পূর্ণাঙ্গ প্রকল্প গ্রহণের মাধ্যমে চলনবিলের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সরকারি দলের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীনসহ অন্য নেতা-কর্মীরা।

ব্যাক ওয়াটার টুরিজমের আওতায় নদীমাতৃক বাংলাদেশের প্রায় পুরো অঞ্চলই অন্তর্ভুক্ত করা সম্ভব। তবে এ পর্যটন বিকাশে নির্দিষ্ট ও বিশেষ জনগোষ্ঠীকে লক্ষ্য করে পরিকল্পনা নিতে হবে। একই সঙ্গে পর্যটন স্পটগুলোর উন্নয়নে স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি...
১ সেকেন্ড আগে
বরিশালের মেঘনা তীরবর্তী মেহেন্দীগঞ্জের উলানিয়া (কালীগঞ্জ) লঞ্চঘাটের ইজারাদারকে সতর্ক নোটিশ দিয়েছে বিআইডব্লিউটিএ। বিধিবহির্ভূত অতিরিক্ত ভেড়ানোর (বার্দিং) ফি দাবি করায় আজ বৃহস্পতিবার কালীগঞ্জ লঞ্চঘাটের ইজারাদার সৈয়দ আকবর আলী চৌধুরীকে এ সতর্ক নোটিশ দেওয়া হয়।
৯ মিনিট আগে
লালমনিরহাটের হাতীবান্ধায় ডাকাতির প্রস্তুতির সময় একটি প্রাইভেট কারসহ আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, মানব পাচার, চুরিসহ একাধিক মামলা রয়েছে। বিভিন্ন আদালতে সাজাপ্রাপ্তও তাঁরা। তাঁদের বিরুদ্ধে নতুন করে আরও একটি মামলা করা হয়েছে।
১০ মিনিট আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চরশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন তিনতলা ভবনে বড় বড় ফাটল দেখা দেওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ভবনটি দুই পুকুরের মাঝখানে নির্মাণ করায় ঝুঁকি বেড়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ইউএনও।
১৪ মিনিট আগে