
মুন্সিগঞ্জের গজারিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাইভেট কার খাদে পড়ে একই পরিবারের তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার বাউশিয়া এলাকার মানাবে ওয়াটার পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাদরা গ্রামের হোসেন আলী ব্যাপারীর ছেলে আলমগীর হোসেন (৫০) ও তাঁর ছোট ছেলে জহিরুল ইসলাম (৩০) এবং আলমগীরের মামি রাহেলা বেগম (৫০)। আহতরা হলেন আলমগীরের বড় ছেলে নজরুল ইসলাম (৩৫) ও প্রাইভেট কারের চালক ইব্রাহিম খলিল সুজন (৩২)। হতাহতরা প্রাইভেট কারের যাত্রী ছিলেন।
দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির। তিনি বলেন, ‘মরদেহগুলো বর্তমানে পুলিশ ফাঁড়িতে রয়েছে। কাভার্ড ভ্যানটিকে শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
হুমায়ুন কবির আরও বলেন, ‘গতকাল রাত দেড়টার দিকে ঢাকাগামী একটি প্রাইভেট কার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া মানাবে ওয়াটার পার্কের সামনে আসে। এ সময় পেছন থেকে প্রাইভেট কারটিকে ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান। এতে প্রাইভেট কারটি সড়কের পাশের খাদে পড়ে যায়। তখন ঘটনাস্থলেই তিনজন মারা যান। চালকসহ আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান ফায়ার সার্ভিসের কর্মীরা।’

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) হাতে আটক ১৪ জেলেকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার বিকেলে তাদের ফেরত আনার তথ্য জানিয়েছেন বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।
৬ মিনিট আগে
দেশের কিংবদন্তি হকি খেলোয়াড় বুলু পাঠান আর নেই। গতকাল শুক্রবার সকালে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ছোট ভাই শরীফুজ্জোহা রিপন পাঠান মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
২৭ মিনিট আগে
১১৩ বছরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক, বিনোদন ও সেবামূলক প্রতিষ্ঠান কেসিদে ইনস্টিটিউটের (অফিসার্স ক্লাব) তিন বছর মেয়াদি নির্বাহী পরিষদের ১৫ সদস্যের কমিটিতে মো. নাসির উদ্দিন চৌধুরী সভাপতি ও মোহাম্মদ জামাল উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৩০ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মেয়ে অজান্তা দেব রায় লন্ডনের বাকিং অ্যান্ড ডেগেনহামে আবারও কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। লেবার পার্টির প্রার্থী হিসেবে ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিপুল ভোটে নির্বাচিত হন।
৩৪ মিনিট আগে