
দেশের কিংবদন্তি হকি খেলোয়াড় বুলু পাঠান আর নেই। গতকাল শুক্রবার সকালে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ছোট ভাই শরীফুজ্জোহা রিপন পাঠান মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
বুলু পাঠান মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের মটুকপুর গ্রামের পাঠান বাড়ির নূরুল হুদা পাঠানের ছেলে। তাঁর দাদা জুলফিকার আলী পাঠান ধীপুর ইউনিয়ন পরিষদের দুবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
বাংলাদেশের হকি অঙ্গনে বুলু পাঠান ছিলেন এক পরিচিত ও জনপ্রিয় নাম। মাঠে তাঁর দুর্বার গতি, দক্ষ স্টিকওয়ার্ক এবং আক্রমণভাগে অসাধারণ নৈপুণ্য দর্শকদের মুগ্ধ করত। বিশেষ করে আবাহনী ক্রীড়া চক্রের হয়ে খেলাকালে তিনি সমর্থকদের প্রিয় খেলোয়াড়ে পরিণত হন। দেশের হকি লিগে প্রথম হ্যাটট্রিক করার কৃতিত্বও রয়েছে তাঁর।
যদিও তাঁর পৈতৃক নিবাস টঙ্গিবাড়ীতে, তবে বেড়ে ওঠা ফরিদপুরে। ছোটবেলা থেকে খেলাধুলার পরিবেশে বেড়ে ওঠেন তিনি। বড় ভাই আলাল পাঠানের অনুপ্রেরণায় হকিতে পথচলা শুরু করেন বুলু পাঠান। তাঁর ছোট ভাই মিলু পাঠানও ঢাকার ওয়ারী ক্লাবের হয়ে খেলেছেন।
স্বাধীনতা-পরবর্তী সময়ে ঢাকার হকি লিগে নিয়মিত খেলেছেন বুলু পাঠান। তিনি প্রথমে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে শহীদ স্মৃতি টুর্নামেন্টে অংশ নেন। পরে আবাহনী ক্রীড়া চক্রের অন্যতম কৃতী স্ট্রাইকার হিসেবে সাফল্যের স্বাক্ষর রাখেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মটুকপুর পল্লি উন্নয়ন সমাজসেবা সংঘ ও টঙ্গিবাড়ী প্রেসক্লাব।

অভিযোগের বিষয়ে মিজানুর রহমান বলেন, ‘আমি অসুস্থ। সড়ক প্রশস্তকরণের বিষয়ে শাহজাহানের ঢাকার বাসায় গিয়েছি। সে কোনোভাবেই রাস্তার জায়গা দিতে রাজি হয়নি। তাই তার ভাইয়ের অনুমতি নিয়ে কয়েকটি গাছ কেটেছি। অনুমতি ছাড়া গাছ কাটার জন্য আমার ছেলেরা তার কাছে ক্ষমা চেয়েছে।’
৩ মিনিট আগে
সরোয়ার আলমগীর বলেন, ‘নির্বাচনের পর থেকে বলে আসছি—হালদা নদী আমাদের হেরিটেজ, আমাদের ঐতিহ্য। এটিকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। হালদা নদী ও এর পরিবেশ রক্ষার প্রশ্নে কারও সঙ্গে কোনো আপস করা হবে না। বালি-মাটি উত্তোলন তো প্রশ্নই আসে না।’
৯ মিনিট আগে
রাজশাহীর তাজা মাছ কার্গো বিমানে করে বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ জন্য রাজশাহী বিমানবন্দরকে আরও সম্প্রসারণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেছেন, রাজশাহীর চাষিরা মাছ উৎপাদন করে বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করবেন। যত দিন যাবে
১০ মিনিট আগে
তথ্যমন্ত্রী বলেন, তথ্য ভবনের মূল্য বৈশ্বিক মানদণ্ডে নিতে চায় সরকার। এ জন্য ভবনের অবকাঠামোগত মূল্যমানের পাশাপাশি এর ব্যবহারিক উপযোগিতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এই কমপ্লেক্সে একটি ডিজিটাল লাইব্রেরি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। জ্ঞান আহরণের ক্ষেত্রে তথ্য কমপ্লেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ক
১৩ মিনিট আগে