
ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকার বাহেরটেক গ্রাম। পিচঢালাই মূল সড়ক থেকে এবড়োখেবড়ো মাটির সংযোগ সড়কে কিছুটা যেতেই ৬৫ শতাংশ জমিতে গড়ে তোলা হয়েছে বিতর্কিত মিল্টন সমাদ্দারের ‘চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার এইজ’। বাহেরটেকে প্রায় জনমানবহীন নির্জন এই এলাকায় গড়ে তোলা হয়েছে ছয়তলা ভবন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে এই প্রতিবেদক সরেজমিন সাভারের চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার এইজে যান। মিল্টন সমাদ্দার গ্রেপ্তারের পর সতর্ক অবস্থানে প্রতিষ্ঠানে কর্তব্যরত ব্যক্তিরা। এ সময় গণমাধ্যমকর্মী পরিচয় দিলেও ভেতরে যাওয়ার অনুমতি মেলেনি। তাই বাইরে থেকেই যতটা সম্ভব জানার চেষ্টা করা হয়েছে। ভবনের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ছয়তলা ভবনের নিচতলা স্টাফদের অফিস, ওপরে থাকেন আশ্রিতরা। ভবনের বাইরে একটি টিনশেড ঘর। যা গ্যারেজ ও ক্যানটিন হিসেবে ব্যবহৃত হয়।
ভবনের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই ভবনের কার্যক্রম শুরু হয়েছে প্রায় দুই মাস আগে। এখানে শিশু-বৃদ্ধ মিলিয়ে ৪০-৫০ জন আশ্রিত আছেন। এই প্রতিষ্ঠানের পেছনে থাকা জমির এক প্রভাবশালী মালিকের সঙ্গে রাস্তা নিয়ে বিরোধের জেরে কিছুদিন আগে হাতাহাতির ঘটনাও ঘটে। কর্মচারীদের দাবি, সে সময় বিষয়টি এখানে বসেই মীমাংসা করার পরও পরবর্তী সময়ে প্রভাব খাটিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়।
বিরুলিয়া ইউনিয়নের সামাইর গ্রামের বাসিন্দা সাহেব আলী। এই প্রতিষ্ঠানে ছয়তলা ভবনের নির্মাণকাজের সঙ্গে প্রায় তিন বছর ধরে যুক্ত আছেন তিনি। নিয়মিতই এখানে যাওয়া আসা। হঠাৎ করে ওঠা এমন অভিযোগে তিনিও অবাক। তিনি বলেন, ‘আগে তো কোনো দিন এমন কিছু শুনিনি। হঠাৎ ৭ থেকে ১০ দিন ধরে অনেক কথা শুনতেছি। মিল্টন সমাদ্দার এখানে দুই-একদিন পরপরই আসতেন। আমরা চাই এসব বিষয় সুষ্ঠু তদন্ত হোক। ঈদের কয়েক দিন আগে এখানে জমি ও রাস্তা নিয়ে ঝামেলা হয়। আমরা শুনেছি, রাস্তা নিয়ে ধস্তাধস্তি হয়েছে।’
আরও পড়ুন:

সিরাজগঞ্জের কামারখন্দে ফজলে রাব্বি (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বিয়ে না হওয়া ও মাদকাসক্তি থেকে তিনি হতাশায় ভুগছিলেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।
৫ মিনিট আগে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় দম্পতির মেয়েসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত দম্পতির বাড়ি উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের মঠখোলা কাগারচর গ্রামে।
১১ মিনিট আগেচট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালিয়ে আটক এক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ইপিজেড ও বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে ১৭ আগস্ট রাতে মেসার্স তারিক আজিম টেক্সটাইল লিমিটেড কারখানায়।
১৩ মিনিট আগে
ভোলা সরকারি কলেজের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের প্রভাষক শুভ্রদেব সূত্রধরের সঙ্গে একই বিভাগের এক ছাত্রীর অনৈতিক সম্পর্কের অভিযোগে ওই শিক্ষককে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। আজ বুধবার শুভ্রদেবকে ওএসডি করে নাটোরের আব্দুল পুর সরকারি কলেজে সংযুক্ত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর।
১৬ মিনিট আগে