Ajker Patrika

সিইপিজেডে নিরাপত্তারক্ষীদের ওপর হামলা, আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার মামলায় গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সিইপিজেডে নিরাপত্তারক্ষীদের ওপর হামলা, আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার মামলায় গ্রেপ্তার ৪
সিইপিজেডে আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার মামলায় গ্রেপ্তার ৪। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালিয়ে চুরির অভিযোগে আটক এক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে ইপিজেড ও বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— আসলাম শেখ (২৪), আব্দুল কাইয়ুম (৩২), মো. রাশেদ (৩৮) ও মো. রাসেল আলামিন (২৯)।

নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার মো. আমিনুর রশীদ বলেন, গত ১৭ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে সিইপিজেডের মেসার্স তারিক আজিম টেক্সটাইল লিমিটেডে একদল চোর প্রবেশ করার খবর পেয়ে বেপজার নিরাপত্তাকর্মীরা সেখানে অভিযান চালান। এ সময় সেখান থেকে আসলাম শেখ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যায়।

পরে আসলামকে পুলিশের কাছে হস্তান্তরের জন্য গাড়িতে করে সিইপিজেড পুলিশ ফাঁড়ির দিকে নেওয়া হচ্ছিল। এ সময় বেপজা সিকিউরিটি গেটের প্রায় ২০ মিটার উত্তর-পূর্বে বিডি অ্যাপারেলসের গেটের সামনে ৩০/৪০ জনের একটি দল গাড়ির গতিরোধ করে।

একপর্যায়ে দলটি গাড়ি ভাঙচুর করে এবং আসলামকে ছিনিয়ে নিয়ে যায়।

এই ঘটনায় বেপজার সহকারী পরিচালক (প্রশাসন ও এস্টেট) পাপ্পু দে ইপিজেড থানায় একটি মামলা করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০/৪০ জনকে আসামি করা হয়।

আজকে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত