
মিল্টন সমাদ্দারের আশ্রম ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে’ মারা যাওয়া ব্যক্তিদের লাশ রাতের আঁধারে খুব গোপনে দাফন করা হতো। লাশ দাফনের আগে সিটি করপোরেশনের যে সনদের প্রয়োজন হতো, সেটা তিনি কখনোই নিতেন না। উল্টো সব কাজ শেষে নিজেই সিটি করপোরেশনের সিল-সই দিয়ে সনদ বানিয়ে রাখতেন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ। তিনি বলেন, ‘মিল্টন সমাদ্দারকে পুলিশ গতকাল (বুধবার) রাতে গ্রেপ্তার করে। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মোট তিনটি মামলা হবে। ইতিমধ্যে একটি মামলা হয়েছে। রাতের আঁধারে সিটি করপোরেশনের সনদ ছাড়াই মৃতদেহ দাফন করার অভিযোগে মামলাটি হয়েছে। এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠিয়েছি। রিমান্ডে আসার পর তাঁর যে অপকর্মগুলো আছে, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’
দায়ের হওয়া মামলার বিষয়ে ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, ‘রাতের আঁধারে মিল্টন সমাদ্দার মরদেহ দাফন করতেন। সিটি করপোরেশনের সিল নিজেই মারতেন। সেই কাগজগুলো পুলিশ উদ্ধার করেছে। এ ছাড়া আরও দুজন ভুক্তভোগী তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করতে থানায় আছেন। দ্রুতই সেগুলো নথিভুক্ত হবে।’
ডিবিপ্রধান বলেন, ‘মিল্টনকে রিমান্ডে নিয়ে তাঁর স্ত্রীকেও (মিতু হালদার) ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর যদি কেউ তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করে, তাহলে তাঁকেও গ্রেপ্তার করা হবে। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ, সেগুলো তিনি অস্বীকার করতে পারেননি।’
জানা গেছে, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের টর্চার সেলে মানুষকে মারধরের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। দুপুরে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী ছাব্বির আহম্মদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মুন্সী ছাব্বির বলেন, ‘মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে এখন পর্যন্ত দুটি মামলার হয়েছে। জাল মৃত্যুসনদ তৈরিরর অভিযোগে একটি। তাঁর আশ্রমের টর্চার সেলে মানুষকে মারধরের অভিযোগে আরও একটি মামলা হয়েছে। এ ছাড়া মানব পাচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা প্রক্রিয়াধীন।’
এর আগে, বুধবার সন্ধ্যায় মিরপুর থেকে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তারের করে পুলিশ। পরে তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
সড়কে পড়ে থাকা অসহায় বৃদ্ধ কিংবা শিশুদের আশ্রয়কেন্দ্রে থাকার ব্যবস্থা করার ছবি-ভিডিও শেয়ার করে সামাজিক মাধ্যমে বিভিন্ন সময়ে আলোচনায় আসেন মিল্টন সমাদ্দার। গত কয়েক দিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে আশ্রয়কেন্দ্রের নামে তাঁর অনিয়মের খবর প্রকাশ হতে থাকলে আবারও তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়।
আরও পড়ুন:

গাইবান্ধার ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়ায়। প্রশাসন তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
৭ মিনিট আগে
দুপুরে গোসল শেষে নতুন পোশাক পরে দাদা ও বাবার সঙ্গে মোটরসাইকেলে উঠেছিল সাড়ে পাঁচ বছরের শিশু বন্ধন চন্দ্র রায়। গন্তব্য ছিল তুলশীহাটের একটি বিয়ে বাড়ি। কিন্তু আনন্দের সেই যাত্রা কয়েক মিনিটের মধ্যেই রূপ নেয় মর্মান্তিক দুর্ঘটনায়। ট্রাকের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান বাবা।
১১ মিনিট আগে
সভায় বৃক্ষরোপণ কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন ডিএসসিসির কর্মকর্তারা। এই লক্ষ্য বাস্তবায়নে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই কমিটি করপোরেশনের ১০টি অঞ্চলভিত্তিক বৃক্ষরোপণের একটি সুনির্দিষ্ট...
১৯ মিনিট আগে
রাজধানীর কদমতলীতে ব্যবসায়ী হাসানকে গুলি করে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি সাজেদুর রহমান মহিন ওরফে শুটার মহিনকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব-১০...
৩৬ মিনিট আগে