
রংপুরের গঙ্গাচড়ায় আলমবিদিতর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বিএনপি নেতা মোকাররম হোসেন সুজন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ইউপি চেয়ারম্যানের পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আলমবিদিতর ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্র পাওয়ার পর আমরা ওই ইউপির চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করেছি। এখন থেকে ওই ইউপির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন প্যানেল চেয়ারম্যান। এ বিষয়ে ইউপি সচিব বরাবর চিঠি পাঠানো হবে।’
সুজন রংপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য। তিনি গঙ্গাচড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য।
এ বিষয়ে মোকাররম হোসেন সুজন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি মোকাররম হোসেন সুজনকে জনগণ ভালোবেসেই ইউপি চেয়ারম্যান বানিয়েছে। গঙ্গাচড়ার মানুষ আমাকে উপজেলা পরিষদে দেখতে চায়। তাই আমি তাদের জন্যই এবং তাদের চাওয়াকে প্রাধান্য দিয়ে আগামী ২৯ মে গঙ্গাচড়ায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নিলাম।’
এ বিষয়ে জানতে চাইলে গঙ্গাচড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহেদুজ্জামান মাবু আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের দলের সিদ্ধান্তের বাইরে যদি কেউ নির্বাচনে অংশ নেন, দল অবশ্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ইতিমধ্যে সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা নেওয়াও হচ্ছে।’
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল তৃতীয় ধাপে ১১২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তৃতীয় ধাপে গঙ্গাচড়া উপজেলা পরিষদ নির্বাচন হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ মে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে। ভোট গ্রহণ ২৯ মে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল টাঙ্গাইল জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক গোপালপুর উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোপালপুর উপজেলা ছাত্রদলের সভাপতি রোমান আহমেদকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ...
১ ঘণ্টা আগে
নদীর প্রবাহ দুই ভাগ হয়ে গেছে। অল্প কিছু পানি প্রবাহিত হচ্ছে বাঁ তীর দিয়ে আর এরচেয়ে একটু বেশি পানির প্রবাহ ডান তীরে। মাঝের অংশের পুরোটিই ধু ধু বালুচর। এভাবেই মরুভূমিতে পরিণত হয়েছে রাজশাহীর পদ্মা নদী। নদীর বেশির ভাগ অংশেই হাঁটুপানিও মিলছে না।
১ ঘণ্টা আগে
পদবঞ্চিতদের বাধায় পণ্ড হলো চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটিতে নতুন করে স্থান পাওয়া পটিয়ার একাংশের নেতা-কর্মীদের আনন্দ মিছিল। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া শান্তিরহাট এ
২ ঘণ্টা আগে
ইউরোপের দেশ পর্তুগালে ট্রেনের ধাক্কায় রাম প্রসাদ সরকার (৩৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি একটি মাইক্রোবাসে ছিলেন। পর্তুগালের স্থানীয় সময় গত মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় গাড়িতে থাকা আরও চার বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে