
ইউরোপের দেশ পর্তুগালে ট্রেনের ধাক্কায় রাম প্রসাদ সরকার (৩৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি একটি মাইক্রোবাসে ছিলেন। পর্তুগালের স্থানীয় সময় গত মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় গাড়িতে থাকা আরও চার বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।
নিহত রাম প্রসাদ টাঙ্গাইলের মির্জাপুর পৌর এলাকার সরিষাদাইড় গ্রামের নিপেন্দ্র সরকারের ছেলে।
পারিবারিক সূত্র বলেছে, রাম প্রসাদের দুই বছর বয়সী একটি সন্তান আছে। তিনি মির্জাপুর বাজারে ল্যাপটপ-কম্পিউটার মেরামতের ব্যবসা করতেন। ১০ দিন আগে পর্তুগালে পাড়ি জমিয়েছিলেন তিনি।
পর্তুগালে বসবাসকারী বাংলাদেশিদের বরাতে জানা গেছে, পাঁচজন বাংলাদেশি অভিবাসীকে নিয়ে একটি মাইক্রোবাস পর্তুগালের দক্ষিণাঞ্চলীয় আলগার্ভ প্রদেশের মেশিলহোইরা গ্রান্দে এলাকার একটি রেলক্রসিং অতিক্রম করছিল। এ সময় দ্রুতগতির একটি ট্রেন ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রাম প্রসাদ সরকার। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
নিহত রাম প্রসাদের মরদেহ দেশে ফেরানোর উদ্যোগ নিয়ে কোনো তথ্য শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি। বর্তমানে তাঁর মরদেহ পর্তুগালের ফারো হাসপাতালের মর্গে রাখা আছে বলে জানিয়েছে পরিবার।

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিংয়ে বাড়ি ভেঙে জমি দখল চেষ্টার ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আগেও ছিনতাই ও মারামারির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৪ মিনিট আগে
খাগড়াছড়ির গুইমারায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে খিল্যু মারমা (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী।
৮ মিনিট আগে
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘শেখ হাসিনা আসুক, তারপর আদালতে যাক, তারপরে ফাঁসির মঞ্চে যাক, বাংলাদেশের মানুষ খুশি হয়ে যাবে। আমরা জানি, শেখ হাসিনা আসবে না। কিন্তু তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন।’
২৬ মিনিট আগে
উপজেলার কাঁচপুর বাস স্ট্যান্ডে গত বুধবার রাতে নেত্রকোনা থেকে গরু ক্রয়ের কথা বলে খায়রুল নামের এক ব্যক্তি জুয়েলকে ডেকে নেয়। পরে সন্ত্রাসী টাইগার মোমেনের ছোট ভাই মো. সুমনের নেতৃত্বে খায়রুলসহ অজ্ঞাত ৫-৬ জনের একটি দল গাড়িতে নিয়ে যায়। একটি খামারে নিয়ে আটকে সারা রাত নির্যাতন করা হয় তাঁকে।
২৮ মিনিট আগে