
বগুড়ায় স্ত্রী পরকীয়ার পর অন্যত্র বিয়ে করায় সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) স্ট্যাটাস দিয়ে রাহুল যাদব (৩২) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রাহুল যাদব বগুড়া শহরের নামাজগড় ডালপট্টির নিরঞ্জন গোয়ালার একমাত্র ছেলে। তিনি দেশে ভোগ্যপণ্য বিভিন্ন ডালের আমদানিকারক ছিলেন।
জানা গেছে, রাহুল যাদবের স্ত্রী পরকীয়ার পর কয়েক মাস আগে আট বছরের মেয়েকে রেখে অন্য এক যুবককে বিয়ে করেন। এর পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েন রাহুল যাদব। বৃহস্পতিবার সকালে ব্যক্তিগত ফেসবুক আইডিতে নিজেকে শেষ করে দেওয়ার কথা উল্লেখ করে স্ট্যাটাস দেন রাহুল যাদব।
এরপর বেলা ২টার দিকে নিজ বাড়িতে বিষাক্ত ট্যাবলেট সেবন করে অসুস্থ হয় পড়েন। বেলা ৩টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে মারা যান রাহুল যাদব।
এ বিষয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল সাদিক বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ ইন) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সীমান্তবাসী। শুক্রবার ভোরে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস সীমান্ত পিলার এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর...
২৯ মিনিট আগে
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে তাঁকে এক বছরের জন্য এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বাজারে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক নৈশপ্রহরী। বুধবার দিবাগত গভীর রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তিনি টাকাভর্তি ব্যাগটি ব্যবসায়ীর হাতে তুলে দেন।
২ ঘণ্টা আগে
ফেনীর ফুলগাজীতে জুনায়েদ নামের দুই মাস বয়সী এক শিশুকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা মো. সুলতানের (৩০) বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার ভূমি অফিসসংলগ্ন মোহাম্মদ আলী মেম্বার কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটিকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে