
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে অবস্থান করছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা হলও ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন। প্রশাসনের এমন উদ্যোগকে ‘শিক্ষার্থীবিরোধী’ বলে দাবি করছেন তাঁরা।
বিকেলে চুয়েটের প্রধান প্রবেশপথসহ চারদিকের সব গেট অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। তাঁরা শিক্ষক এবং কর্মচারী কাউকে বের হতে দেননি। সেই সঙ্গে চুয়েটের প্রশাসনিক ভবনেও তালা ঝুলিয়ে দেন তাঁরা।
বিকেল ৫টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তাঁরা জানিয়েছেন, তাঁদের হলে বিদ্যুৎ ও পানির সংযোগ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তাঁরা এর প্রতিবাদ জানিয়ে চুয়েট বন্ধের ঘোষণা দ্রুত ফিরিয়ে নিতে বলেন।
তাৎক্ষণিক এ সংবাদ সম্মেলনে চুয়েট শিক্ষার্থীরা বলেন, ‘আমরা এই নির্দেশ প্রত্যাখ্যান করছি। আমরা হল ত্যাগ করব না।’ সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার আহ্বান জানান তাঁরা।
এ বিষয়ে চুয়েট উপাচার্য অধ্যাপক রফিকুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ‘মিটিংয়ে আছেন’ বলে জানান।
চুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, ‘চুয়েট একাডেমিক কাউন্সিল সভায় চুয়েট অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সব শিক্ষার্থীকে বিকেল ৫টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে।’
এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণার পর চট্টগ্রাম-কাপ্তাই সড়কে শাহ আমানতের দুটি বাসে আগুন দেওয়া হয়।
এর আগে আজ সকাল থেকেই চতুর্থ দিনের মতো ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন চুয়েট শিক্ষার্থীরা। প্রতিবাদের অংশ হিসেবে তাঁরা প্রতিটি বিভাগের প্রবেশপথে তালা ঝুলিয়ে দেন। সেই সঙ্গে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক পর্যায়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা ধারাবাহিকভাবে কমে যাচ্ছে। ভর্তির পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, কয়েক বছর বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ইতিবাচক প্রবণতা দেখা গেলেও সর্বশেষ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি হননি।
১ ঘণ্টা আগে
খুলনা মহানগরীতে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। গত এক সপ্তাহে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এরই মধ্যে চার ওয়ার্ডকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ (রেড জোন) হিসেবে চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের পেছনের ফটক। এই ফটক ঘেঁষে ৯টি এবং ২০০ গজের মধ্যে গড়ে উঠেছে অর্ধশতাধিক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক। শুধু জেলা সদরের এই হাসপাতাল নয়, ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের চিত্র একই। প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে রয়েছে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক।
১ ঘণ্টা আগে
দালাল চক্রের হাত ধরে ইউরোপে পাড়ি জমানোর জন্য দেশ ছাড়ার পর নিখোঁজ রয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাঁচ যুবক। ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, এই পাঁচজনের কেউ কেউ এক মাস, কেউ ২০ দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন না। এ নিয়ে উৎকণ্ঠায় পরিবারগুলো।
১ ঘণ্টা আগে