বাস চাপায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে এবার বিশ্ববিদ্যায়ের উপাচার্য ভবনে তালা দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আজ বুধবার সন্ধ্যা ৭টায় দশ দফা দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। পরে সেখানে কাঠের স্তূপে আগুন দিয়ে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে উপাচার্য ভবনে তালা লাগিয়ে দেয় তারা।
এতে অবরুদ্ধ হয়ে পড়েন চুয়েট উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলমসহ বেশ কয়েকজন শিক্ষক। এ প্রসঙ্গে চুয়েট পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শেখ জাবেদ মিয়া বলেন, ‘চুয়েটের উপাচার্যের ভবনে তালা লাগিয়ে দেওয়ার সংবাদ পেয়েছি। আমরা সেখানে যাইনি। তবে উপাচার্যের অনুরোধে ৩০ মিনিট পর শিক্ষার্থীরা তালা খুলে দেন।’
এর আগে সড়ক দুর্ঘটনায় চুয়েট শিক্ষার্থী হতাহতের ঘটনা এবং আন্দোলন নিয়ে নেতিবাচক মন্তব্য করার অভিযোগে সহযোগী অধ্যাপক ড. সুমন দের কুশপুতুল পুড়িয়েছে শিক্ষার্থীরা। তাঁকে অপসারণের দাবি জানিয়ে আসছে তারা। সর্বশেষ ওই সহযোগী অধ্যাপককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে চুয়েট প্রশাসন।

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে মিজানুর রহমান স্বপন নামে এক বিএনপি নেতাকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। আজ সোমবার তাঁকে আটকের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
৯ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১৬টি এক হাজার টাকার জাল নোটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয় জনতা তাঁদের জাল নোটসহ হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে জাল নোটের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গ্রেপ্তারকৃতদের নিয়ে অভিযান চালায় পুলিশ।
১৭ মিনিট আগে
নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম আক্রান্ত হয়ে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালটিতে ভাঙচুরের চালিয়েছে তার স্বজনরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
৩৩ মিনিট আগে
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া কমানোর দাবিতে শিক্ষার্থীদের ডাকা অবরোধ স্থগিত করেছে ‘পরিবহন সিন্ডিকেটবিরোধী ছাত্র ঐক্য’। আজ সোমবার রাতে জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবের হস্তক্ষেপে বাসমালিকেরা সিদ্ধান্ত জানাতে দুই দিন সময় নিয়েছেন।
৩৪ মিনিট আগে