
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নির্মাণাধীন সেপটিক ট্যাংক থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে গুনিয়াউক ইউনিয়ন গুটমা গ্রামের ওই সেপটিক ট্যাংক থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশগুলো উদ্ধার করেন।
নিহতদের মধ্যে আলম মিয়া ও শফিক মিয়া দুজন আপন ভাই। তবে আরেজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয় লোকজন জানান, উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামের বাজারের কাছে আহাদ মিয়ার একটি ভবনে কাজ করতেন তাঁরা। আজ সকালে নির্মাণাধীন একটি বিল্ডিংয়ের সেপটিক ট্যাংকের কাঠের মাচা খুলতে ভেতরে প্রবেশ করেন তাঁরা। অনেকক্ষণ পার হলে তিনজনের কোনো শব্দ না পেয়ে স্থানীয়রা গিয়ে দেখতে পান সবাই মারা গেছেন।
স্থানীয় বাসিন্দা মো. মালেক মিয়া বলেন, ‘সকাল বেলা তাঁরা তিনজন সেপটিক ট্যাংকে মাচা খুলতে নামেন। ট্যাংকের ভেতর সাড়া না পেয়ে গিয়ে দেখা যায় তাঁরা মারা গেছেন।’
নিহতের ভাই মো. নুরে আলম জানান, ‘আলম ও শফিক আমার আপন দুই ভাই। তারা এখানে কাজ করত। তারা সেপটিক ট্যাংকের ভিতরে পড়ে মারা গেছে।’
এ বিষয়ে নাসিরনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিমাংশু রঞ্জন সিংহ জানান, ‘সেপটিক ট্যাংকের ভেতরে বিভিন্ন গ্যাসের কারণে এমন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, ‘আমরা ধারণা করছি গ্যাসের কারণে এমন হয়েছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা পরে বলা যাবে।’

সাভারের হাইওয়ে থানা-পুলিশের ওপর অটোরিকশাচালকদের হামলায় এক এসআই ও কনস্টেবল আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে দুই অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ।
৫ মিনিট আগে
ভোলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে হাসপাতালের নতুন ভবনের তিনতলার একটি নির্জন কক্ষে এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ২০০১ সালে বিএনপি সরকার প্রথম নকলমুক্ত পরীক্ষার সংস্কৃতি গড়ে তোলে। বর্তমান সরকারও নকলের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।
২৮ মিনিট আগে
নরসিংদীর বেলাবো উপজেলায় ২২ বছর পর গঠিত ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ ও প্রতিবাদের ঘটনা ঘটেছে। কমিটির সভাপতি আশিক সুজন মামুনকে বিবাহিত ও রাজনীতিতে নিষ্ক্রিয়ের অভিযোগ তুলে পদবঞ্চিত নেতা-কর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে বেলাবো বাজারের কলেজ রোডে এই বিক্ষোভ...
১ ঘণ্টা আগে