Ajker Patrika

নিকুঞ্জে আবাসিক ভবনে মদ–সিসা বার, অভিযান চালাচ্ছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
নিকুঞ্জে আবাসিক ভবনে মদ–সিসা বার, অভিযান চালাচ্ছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর

রাজধানীর উত্তরার নিকুঞ্জে একটি আবাসিক ভবনে গোপনে মদের মিনি বার ও সিসা (হুক্কা) বারের সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। পরে ফ্ল্যাট থেকে বিদেশি মদ, সিসা সেট, হুক্কা, কয়লা ও অন্যান্য সরঞ্জাম জব্দ করেছে তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার রাতে নিকুঞ্জ-১ এর ৯ /সি রোডের ফ্ল্যাটে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগের একটি দল।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে গোপনে পার্টি ও মাদক সেবনের আয়োজন করা হতো। বিশেষ করে তরুণ-তরুণীদের লক্ষ্য করে এই অবৈধ বারের কার্যক্রম পরিচালিত হচ্ছিল বলে সন্দেহ করা হচ্ছে। বাসার স্বাভাবিক পরিবেশের আড়ালে এ ধরনের কার্যক্রম পরিচালিত হওয়ায় বিষয়টি দীর্ঘদিন ধরা পড়েনি।

ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিসা সামগ্রী জব্দ করা হয়েছে। এখনো অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলার জয়যাত্রা, শারজা বন্দরে ফিরে যাচ্ছে

৪০ দিনের যুদ্ধে ইসরায়েলের খরচ কত, ক্ষতিপূরণের আবেদনই পড়েছে ২৮২৩৭টি

ছেলেকে নিয়োগ দিতে সুন্দরগঞ্জে মাদ্রাসা সুপারের জালিয়াতি

যুক্তরাষ্ট্রের ছায়া থেকে বেরোতে চায় মধ্যপ্রাচ্য, আলোচনায় নতুন নিরাপত্তা মডেল

ইসলামাবাদে সাজ সাজ রব: ত্রিমাত্রিক সুরক্ষা বলয়, দুই দিনের ছুটি ও ভিসামুক্ত প্রবেশাধিকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত