
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে প্রকাশ্য গুলি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
গতকাল শনিবার সন্ধ্যায় মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের শিমুলিয়া বাজারে এ ঘটনা ঘটে। পরে পুলিশ সাবেক চেয়ারম্যানসহ দুজনকে আটক করে।
অভিযুক্ত আতাহার আলী ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক।
আহতরা হলেন মিরপুর উপজেলার শিমুলিয়া এলাকার মৃত আলাউদ্দিন গাজীর ছেলে হাসেম গাজী (৫৫) ও বহলবাড়ীয়া ইউনিয়নের সাতবাড়িয়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে পাখিভ্যানের চালক রেজাউল (৫০)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে গতকাল সন্ধ্যায় লোক দিয়ে বাড়ি থেকে হাসেম গাজীকে মিরপুরের শিমুলিয়া বাজারে ডেকে আনেন আতাহার আলী। কথা-কাটাকাটির একপর্যায়ে নিজের লাইসেন্স করা অস্ত্র দিয়ে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি করলে হাসেম গাজী গুলিবিদ্ধ হন। এ সময় সেখানে থাকা ভ্যানচালকও তাঁর ছোড়া গুলিতে আহত হন।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান, গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাহার আলীসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

জামালপুরের ইসলামপুরে মোটরসাইকেল ছিনিয়ে নিতে চালককে হত্যার ঘটনায় প্রায় আট বছর পর তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ রোববার (৩০ আগস্ট) সিআইডি সূত্রে জানা গেছে, গ্রেপ্তাররা হলেন...
২৮ মিনিট আগে
ভোলার মনপুরায় নিখোঁজের এক দিন পর দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ হওয়ার দুই দিন পেরিয়ে গেলেও হাবিবুর রহমান (১৩) নামে আরেক শিশুর সন্ধান মেলেনি। তাকে খুঁজে না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্বজনেরা।
১ ঘণ্টা আগে
রাজধানীর বাসাবো এলাকায় একটি টিনশেড ঝুটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগে
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য ড. এম. এনামুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৩০ আগস্ট) ভোর ৫টার দিকে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে