
কক্সবাজারের টেকনাফের শামলাপুর বাজারের বায়তুন নূর জামে মসজিদের ইমাম হাফেজ শহীদুল ইসলাম অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনা দেখেছেন বলে আদালতে জবানবন্দি দিয়েছেন। গতকাল বুধবার কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে ষষ্ঠ সাক্ষী হিসেবে তাঁর জবানবন্দি ও জেরা সম্পন্ন হয়।
শহীদুল ইসলাম আদালতকে বলেন, মসজিদে নামাজ পড়ানো শেষে আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে দুটি গুলির শব্দ শুনতে পান। গুলির শব্দ শুনে জানালা দিয়ে দেখেন লিয়াকত মেজর সিনহাকে গুলি করেছেন। এ সময় অন্য পুলিশ সদস্যরা চারপাশ ঘেরাও করে আছে। এর কিছুক্ষণ পর একটি গাড়িতে করে ওসি প্রদীপ ঘটনাস্থলে আসেন এবং সিনহার বুকে লাথি মারেন। এ সময় ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ আসামি কাঠগড়ায় হাজির ছিলেন।
গতকাল এই সাক্ষ্য নিয়ে মামলায় দ্বিতীয় দফায় চার দিনের কার্যক্রম শেষ হলো। এর আগের দিন ওই মসজিদের মুয়াজ্জিন হাফেজ মোহাম্মদ আমিন আদালত সাক্ষ্য দেন। চার দিনে চারজন প্রত্যক্ষদর্শী এ মামলায় সাক্ষ্য দিলেন।
প্রথম দফায় গত ২৩ থেকে ২৫ আগস্ট মামলার বাদী সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস ও ঘটনার সময় সিনহার সঙ্গে থাকা সাহেদুল ইসলাম সিফাত সাক্ষ্য দেন।
গতকাল সকাল ১০টায় আদালতের কার্যক্রম শুরু করে বেলা সোয়া ২টায় শেষ করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের পিপি ফরিদুল আলম জানান, সাক্ষী হাফেজ শহীদুল ইসলামের জবানবন্দি ও আসামিপক্ষের জেরা শেষে আগামী ২০ থেকে ২২ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ ঘোষণা করেন আদালত।
এ মামলায় মোট সাক্ষী ৮৩ জন। দুই দফায় ছয়জনের সাক্ষ্য ও জেরা শেষ করা হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী রানা দাশ গুপ্ত বলেন, মসজিদের ছাদ থেকে মেরিন ড্রাইভ সড়কের দূরত্ব অনেক। মাঝখানে অনেক গাছপালা আছে। এই দূরত্ব থেকে কোনো ঘটনা স্পষ্টভাবে দেখা সম্ভব নয়। মূলত অশুভ অপরাধী চক্রের প্ররোচনায় কিছু সাক্ষী মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন।
উল্লেখ্য, গত বছরের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। কক্সবাজার আদালতে এই মামলার বিচার চলছে।

নুরবাগ পুলিশ ফাঁড়ির গলিতে একটি মসজিদের সামনের নিজেদের দোতলা বাড়িতে থাকেন। রাতে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন জালাল। এ সময় পাশের ভবনের কোনো একটি ফ্লোর থেকে গ্যাস সিলিন্ডার তাঁর মাথার ওপর পড়ে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন জালাল। এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন...
১ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের পাশের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার পর এই ককটেল ফোটায় বলে জানা গেছে। জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীস পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ততার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পরিবারের অভিযোগ, জমি-সংক্রান্ত একটি অভিযোগের তদন্তে গিয়ে ২ লাখ টাকা দাবি করে। সেই টাকা না পেয়ে ওই বিএনপি নেতাকে কঠিন মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছিল। অব
১ ঘণ্টা আগে
ঝালকাঠির রাজাপুরে পারিবারিক কলহের পর কামাল হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে