
বগুড়ার শেরপুরে এক নারী ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা করেছেন তাঁর ভাশুরের বিরুদ্ধে। পরে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এর আগে ওই নারীকে ধর্ষণের চেষ্টা চালালে তিনি ব্লেড দিয়ে তাঁর ভাশুরের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন বলে জানা গেছে।
গতকাল রোববার এ ঘটনা ঘটেছে উপজেলার খানপুর ইউনিয়নের দহপাড়া গ্রামে। পরে ওই দিন রাতেই ভুক্তভোগী নারী শেরপুর থানায় ধর্ষণচেষ্টার মামলা করেন।
গ্রেপ্তার ব্যক্তির নাম করিম প্রামানিক (৫০)। তিনি খানপুরের দহপাড়া গ্রামের বাসিন্দা। করিম প্রামানিক ওই এলাকার মৃত আফসারের ছেলে। বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন।
থানা-পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, রোববার সকালে ওই গৃহবধূ তাঁদের বাড়ির পার্শ্ববর্তী দেবনতুর মাঠে ভুট্টাখেতে ঘাস কাটতে যান। এ সময় তাঁর ভাশুর করিম তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তিনি তাঁর কাছে থাকা ব্লেড দিয়ে করিমের লিঙ্গের আংশিক কেটে দেন। এতে তিনি আহত হয়ে পালিয়ে যান। পরে সন্ধ্যায় ওই গৃহবধূ থানায় ধর্ষণচেষ্টার মামলা করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
ভুক্তভোগী গৃহবধূ আজকের পত্রিকাকে জানান, করিম প্রামাণিক তাঁর স্বামীর বড় ভাই। অভিযুক্ত করিম অনেক দিন থেকে তাঁকে কু-প্রস্তাব দিচ্ছিলেন। এর আগে কয়েকবার তাঁকে ধর্ষণের চেষ্টা করেছেন। বিষয়টি তিনি তাঁর স্বামী ও স্বজনকে জানলে কেউ তাঁর কথা বিশ্বাস করেনি। বরং তাঁকেই দোষারোপ করে। এ জন্য তিনি সব সময় আতঙ্কে থাকতেন ও আত্মরক্ষার জন্য কাছে সব সময় একটি ব্লেড রাখতেন।
শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুস সালাম আজকের পত্রিকাকে বলেন, সন্ধ্যায় আসামিকে তাঁর নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জিয়া মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান। বর্তমানে তাঁকে পুলিশ প্রহরায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, চিকিৎসা শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।
আরও খবর পড়ুন:

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১১ ঘণ্টা আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৬ দিন আগে
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
১৬ দিন আগে
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ মে ২০২৬