Ajker Patrika

নারায়ণগঞ্জে প্রায় ১০ হাজার ইয়াবাসহ রাজশাহীর ২ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৮: ২৮
নারায়ণগঞ্জে প্রায় ১০ হাজার ইয়াবাসহ রাজশাহীর ২ যুবক গ্রেপ্তার
৯ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ রাজশাহীর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৮৭০ পিস ইয়াবা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৫ ও এসআরবি-১১) যৌথ দল। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে রাজশাহীর দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজশাহীর চারঘাট উপজেলার থানাপাড়া মাঠপাড়া এলাকার ইয়াদুল ইসলাম (৪০) এবং বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার মো. নয়ন ইসলাম (২৪)।

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহীর এসআরবি-৫ এক বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তারা জানতে পারে, কক্সবাজার থেকে একটি ট্রাকে করে ঢাকায় ইয়াবা নেওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর এলাকায় রাফি ফিলিং স্টেশনের সামনে সড়কে তল্লাশিচৌকি বসানো হয়।

একপর্যায়ে সন্দেহভাজন ট্রাকটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকে থাকা ইয়াদুল ও নয়নকে গ্রেপ্তার করা হয় এবং ৯ হাজার ৮৭০টি ইয়াবা উদ্ধার করা হয়।

এসআরবি আরও জানায়, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গ্রেপ্তার দুজনকে উদ্ধার করা মাদক ও ট্রাকসহ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত