
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ধর্ষণচেষ্টার অভিযোগে পুরুষাঙ্গ কেটে এক আওয়ামী লীগ নেতাকে হত্যার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। নিহত আওয়ামী লীগ নেতার নাম এরশাদুল ইসলাম (৩৮)। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) তিনি মারা যান। এরশাদুল ইসলাম উপজেলার কিচক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
গতকাল সোমবার সন্ধ্যায় কিচক ইউনিয়নের মাদারগাছি গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে আহত অবস্থায় এরশাদুল ইসলাম জানিয়েছিলেন, ‘আমি জামিনে বের হওয়ার পর আমাকে ডেকে নিয়ে নির্যাতন করেছে রুবেলের স্ত্রী ও তাঁর ভাই আব্দুর রহীম।’
নিহতের ভাই শাহীন মিয়া জানান, ‘পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে আমার ভাইয়ের ওপর হামলা করা হয়েছিল।’
অভিযুক্ত গৃহবধূর স্বামী রুবেল মিয়া বলেন, ‘আওয়ামী লীগ নেতা এরশাদুল ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেছিলেন। সেই ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে যান। কিছু দিন আগে জামিনে বের হয়ে আবারো আমার স্ত্রীকে উত্ত্যক্ত করতে থাকেন। গতকাল সন্ধ্যায় আমি বাজারে গেলে এরশাদুল বাড়িতে এসে আমার স্ত্রীর হাত চেপে ধরে।ন এ সময় আমার স্ত্রী চিৎকার করলে দৌড়ে পালিয়ে যান এরশাদ। কিছুক্ষণ পর ফিরে এসে আবারও আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় আমার স্ত্রী ব্লেড দিয়ে এরশাদের বিশেষ অঙ্গ কেটে দেন। এরপর পুলিশ এসে আমার স্ত্রীকে আটক করে নিয়ে গেছে।’
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনার খবর পেয়ে অভিযুক্ত গৃহবধূকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
১১ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
১৬ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬