জামালপুরে মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নে এক রাতেই ১৬টি বাড়িতে ১৭টা খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সিয়াম (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩ পর্যন্ত পশ্চিম ঝাউগড়া ও নয়াপাড়া এলাকায় ১৬টি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা বলছেন, অভিযুক্ত সিয়াম মাদকাসক্ত ও তিনি রাতে গাঁজা সেবন করে এই কাণ্ড ঘটিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে প্রথমে পশ্চিম ঝাউগড়া এলাকার ফয়েজুর ইসলামের বাড়িতে দুটি খড়ের গাদায় আগুন লাগে। তাঁর ১৫ মিনিট পরে একই এলাকার তাজমহল, হুরমজ ও সুমনের খড়ের গাদায়ও আগুন লাগে। পরে স্থানীয়রা ওই এলাকার চার স্থানে আগুন নেভানোর চেষ্টা করতে থাকে। এর মধ্যেই ওই ইউনিয়নের মানকি নয়াপাড়া এলাকায় হুমায়ুনের বাড়ির খড়ের গাদায় প্রথমে আগুনের ঘটনা ঘটে। তাঁর ২০ মিনিটে মধ্যে নয়াপাড়া এলাকার শহীদুল্লাহ, শফিকুল, চাঁন মিয়া, রাশেদ মিয়া, মো. হায়দার, মিন্টু, আলমসহ ১২ জনের খড়ের গাদায় আগুন লাগে।
স্থানীয়রা আরও জানান, নয়াপাড়া এলাকায় আগুন লাগানোর সময় সিয়ামকে দুজন ধরে ফেলে। তবে এ সময় সে দুজনকে মারধর করে পালিয়ে চলে যায়।
পশ্চিম ঝাউগড়া এলাকার ভুক্তভোগী ফয়েজুর রহমান বলেন, রাত ২টা থেকে হঠাৎ লোকজনের চিৎকার। উঠে দেখি আমার খড়ের গাদায় আগুন। লোকজন এগিয়ে আসলে পাশেই আগুন নেভাতে সক্ষম হয়। আমার এখানে আগুন লাগার ঘটনা ১০-১৫ মিনিট পরেই খবর আছে আরও আগুন লাগার।
ওই এলাকার পল্লি চিকিৎসক শহীদুল্লাহ বলেন, ‘আগুন লাগার ঘটনার মুহূর্তের মধ্যে এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। ফয়েজুর ইসলামের বাড়িতে আগুন নেভাতে প্রায় ৫০০ মানুষ এসেছিলেন। তাঁর কিছুক্ষণের মধ্যেই পূর্ব ঝাউগড়া এলাকার থেকে খবর আসে, সেই জায়গায় তিন গাদায় আগুন লাগার। তারপর ১০ থেকে ১৪ মিনিট পরেই নয়াপড়া এলাকার থেকে খবর আসে ওইখানে ১২টি খড়ের গাদায় আগুন লাগার। এ সময় তাঁরা মিয়ার ছেলে সিয়ামকে আটক করে নয়াপড়া এলাকার লোকজন। সবাই আগুন নেভাতে ব্যস্ত থাকায় দুজনকে মারধর করে সিয়াম পালিয়ে যান।’
নয়াপড়া এলাকার ভুক্তভোগী হুমায়ুন বলেন, ‘তাঁরা মিয়ার ছেলে সিয়াম এই ঘটনা ঘটাইছে। আমরা তো সবাই ঘুমিয়ে ছিলাম তখন রাত তিনটা। হঠাৎ চারদিক চিৎকার। ঘুম থেকে উঠেই দেখি আমার খড়ের গাদাতেও দাউদাউ করে আগুন জ্বলছে। লোকজন ও নেই, সবার বাড়িতেই আগুন। যার যার বাড়িতে আগুন নেভাতে তারা তারাই ব্যস্ত।’
তবে স্থানীয়রা বলছেন, ‘সিয়াম সেই মাদকাসক্ত, মাদকসেবন করে নিয়মিত। রাতে গাঁজা খেয়ে ঘটনা ঘটিয়েছে।’ অভিযুক্ত সিয়ামের বাবা তাঁরা মিয়া বলেন, ‘আমার ছেলে মানসিক ভারসাম্যহীন। কয়েক দিন ধরে আগের থেকে বেশি পাগলা হয়েছে।’
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘এখনো কেউ অভিযোগ করেনি অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। তবে ছেলেটি মানসিক ভারসাম্যহীন। পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। অভিযোগ করলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বকেয়া বেতন পরিশোধ এবং ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর উত্তরায় পোশাকশ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় চার ঘণ্টা অবরোধ করেন। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
২৮ মিনিট আগে
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়াতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান...
৩৮ মিনিট আগে
সাতক্ষীরার শ্যামনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো দায়ের কোপে সুধা রানী মণ্ডল (৫৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ভাতিজা রমেশ মণ্ডলকে (৩৫) আটক করেছে পুলিশ। হামলায় আরও দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে...
৪৪ মিনিট আগে
সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
১ ঘণ্টা আগে