শরীয়তপুর

পদ্মা সেতু এলাকায় আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি ধাওয়া, নিহত ১
একপর্যায়ে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটলে বিএনপির নেতা-কর্মীরা পিছু হটতে বাধ্য হন। এরপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় বিএনপির নেতা-কর্মীদের প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

শরীয়তপুরে চরের ফসলি জমিতে ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ প্রশাসনের, আপত্তি কৃষকদের
শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নটি পদ্মা নদীবেষ্টিত। স্থানীয়দের ভাষ্য, ১৯৮৫ সালের দিকে পদ্মার বুকে আবার জেগে ওঠে নওপাড়া চর। এর আগে কয়েক দফা নদীভাঙনে বিস্তীর্ণ এলাকার বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছিল। চর জেগে ওঠার পর ধীরে ধীরে সেখানে বসতি গড়ে ওঠে এবং শুরু হয় কৃষিকাজ। বর্তমানে ইউনিয়নের ড

পদ্মার ভাঙনে অস্তিত্বসংকটে সুরেশ্বর মাছবাজার, ঝুঁকিতে ১৪০৩ কোটি টাকার বাঁধ
পদ্মা নদীর অব্যাহত ভাঙনে অস্তিত্বসংকটে পড়েছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী সুরেশ্বর মাছবাজার, মাছঘাট ও লঞ্চঘাট। একই সঙ্গে ঝুঁকির মুখে পড়েছে ১ হাজার ৪০৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ পদ্মার ডানতীর রক্ষা বাঁধ। গত ১৯, ২০ ও ২১ নভেম্বর টানা বৃষ্টির পর সুরেশ্বর মাছঘাট এলাকায়

কার্পেটিংয়ের সাত দিনের মাথায় সড়কে ধস, ৭ কোটি টাকার কাজে মান নিয়ে প্রশ্ন
শরীয়তপুরের গোসাইরহাটে ৬ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা লাকাচুয়া-সামন্তসার বাজার সড়কের প্রায় ৫০ মিটার অংশ কার্পেটিংয়ের সাত দিনের মাথায় ধসে পড়েছে। আরও কয়েকটি স্থানে ধস ও ফাটল দেখা দেওয়ায় নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।












