
বান্দরবানে থানচিতে গভীর বনে ৫একর জমিতে চাষ হওয়া পপি ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) উপজেলার তিন্দু ইউনিয়নের কাইকা খুমি পাড়া এলাকায় এই পপি খেত ধ্বংস করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে ৩৮ বিজিবির বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলমের নেতৃত্বে ১৫ জনের একটি দল তিন্দু ইউনিয়নের কাইকা খুমি পাড়া এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পপি চাষিরা পালিয়ে যান। এসময় পপি চাষ হচ্ছে এমন ৫ একর পাহাড়ী জমির সন্ধান পাওয়া যায়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতের পপিখেত ধ্বংস করা হয়।
অভিযান শেষে সাংবাদিকদের বিজিবি বলিপাড়ার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম জানান, ৫ একর জমিতে চাষ হওয়া পপি প্রক্রিয়াজাত করলে আনুমানিক ২৫০ কেজি আফিম উৎপাদিত হতো। যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। এ সব পপি ধ্বংস করা হয়েছে। এ ছাড়া উপজেলার গহীন অরন্যে আরও কোনো পপি খেত আছে কি না সে ব্যাপারে গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে নয়ন আলী (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার হাটবাকইল এলাকায় এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
জামালপুরের ইসলামপুরে সরকারের অর্থায়নে বাস্তবায়নাধীন একটি সড়ক মেরামত প্রকল্পের নির্ধারিত সময় শেষ হলেও কাজ শেষ হয়নি। এরই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আগেই সড়কে নির্মিত পানি নিষ্কাশনের ঢালু নালা (স্লোপ ড্রেন) ভেঙে পড়েছে। এ ঘটনায় কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসি
১ ঘণ্টা আগে
ফেনীর সোনাগাজী ও পরশুরাম উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুতায়িত হয়ে এক গৃহবধূ ও এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর ও সন্ধ্যায় এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ রুমা আক্তার (৩৫) সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মহাদিয়া গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী এবং সাইমন মজুমদার (২০) মির্জানগর ইউনিয়নের...
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় মাদক ও একটি মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তাঁদের ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে