বিদেশি পিস্তল-গুলি-ইয়াবাসহ নারী গ্রেপ্তার

পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ৩০ হাজার পিস ইয়াবাসহ উপ্রু মার্মা (২৫) নামে এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায়ের নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার পর দুর্গম সোনাইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালানো হয়।
পলাতক স্থানীয় আসামি বুবু মার্মার কাঠ ও বাঁশ দিয়ে নির্মিত দুইতলা বিশিষ্ট মাচাং ঘর থেকে এসব উদ্ধারসহ ওই নারীকে আটক করা হয়।
এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় পৃথক দুটি মামলা করেছে পুলিশ। একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও অপরটি অস্ত্র আইনে।
সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে বান্দরবান জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।









