Ajker Patrika

বান্দরবানে যুবদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে যুবদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার
ঝিরি থেকে যুবদল নেতার লাশ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

বান্দরবান শহরের একটি পাহাড়ি ঝিরি থেকে এক যুবদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে শহরের কসাইপাড়া এলাকার একটি ঝিরি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শরীফ (৩৮) শহরের তালুকদারপাড়ার বাসিন্দা জহিরের ছেলে। তিনি পৌর যুবদলের ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ছিলেন। পাশাপাশি রাজমিস্ত্রির কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় কয়েকজন কাজের জন্য ওই এলাকায় গেলে ঝিরিতে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর নাক ও মুখে রক্তের চিহ্ন ছিল। পরে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয়দের ধারণা, ঝিরিতে নামতে গিয়ে পা পিছলে পড়ে শরীফের মৃত্যু হয়ে থাকতে পারে।

এ বিষয়ে বান্দরবান জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, ঝিরি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত