Ajker Patrika

নেত্রকোনায় ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ নেতা-কর্মী গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৯: ৫৩
নেত্রকোনায় ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ নেতা-কর্মী গ্রেপ্তার
প্রতীকী ছবি

নাশকতা, সন্ত্রাসবিরোধী ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় নেত্রকোনার বিভিন্ন উপজেলা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার নয়টি উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্গাপুর উপজেলায় নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চণ্ডীগড় ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক কাজল মিয়া, কৃষক লীগ নেতা আজিজুল হক মণ্ডল, যুবলীগ নেতা মাজহারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাসুদ পারভেজ আবুনী, চণ্ডীগড় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. হুমায়ুন রশিদ বাবু, দুর্গাপুর ইউনিয়ন যুবলীগ নেতা এস এম শরীফ, বাকলজোড়া ইউনিয়ন ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি মো. মোফাজ্জল হোসেন মায়া, উপজেলা আওয়ামী লীগ নেতা ওয়ালিউল্লাহ অলি ও যুবলীগ নেতা মুজিবুর রহমান। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের জানান, সদর উপজেলা থেকে গ্রেপ্তার হয়েছেন পাঁচজন। তাঁরা হলেন ৬ নম্বর লক্ষীগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সবুজ মিয়া ও সাধারণ সম্পাদক মো. সঞ্জু মিয়া, মৌগাতী ইউনিয়ন যুবলীগ নেতা মুজিবুর পাঠান রিপন, সিংহের বাংলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম এবং জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইমরান খান।

পূর্বধলা উপজেলায় বিভিন্ন সময়ে সংঘটিত নাশকতার মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিশকাকুনী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, জারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল আমিন, বৈরাটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম মুন্তাসির বিল্লাহ আপন এবং উপজেলা আওয়ামী লীগের কর্মী আসাদুজ্জামান রতন।

কলমাকান্দা থানা-পুলিশ গ্রেপ্তার করেছে চারজনকে। থানার ওসি মো. সোহেল রানা জানান, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খারনৈ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আব্দুল মান্নান, পোগলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি নয়ন মিয়া, রংছাতী ইউনিয়ন কৃষক লীগের ভূমিবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী মো. কাজল মিয়া।

এদিকে গতকাল দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কেন্দুয়া থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন্দুয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সান্দিকোনা ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ এবং বলাইশিমুল ইউনিয়ন কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

অন্যদিকে খালিয়াজুরী উপজেলায় নাশকতার অভিযোগে আওয়ামী লীগ নেতা সবিনয় ও ছাত্রলীগ নেতা তানিম সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন জানান, গতকাল দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহারভুক্ত আসামি ছাত্রলীগ নেতা জুবায়েদ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া বারহাট্টা থানা-পুলিশ বাউসী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোশাররফ হোসেন তালুকদারকে গ্রেপ্তার করেছে। বারহাট্টা থানার ওসি চম্পক দাম এ তথ্য নিশ্চিত করেন।

আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. জসীম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটপাড়া থানার ওসি মো. জোবায়দুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত