Ajker Patrika

বান্দরবানে আগুনে পুড়ল ১৬ বসতঘর ও দুই দোকান

বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে আগুনে পুড়ল ১৬ বসতঘর ও দুই দোকান
সোমবার রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ডে ১৬টি বসতঘর ও দুটি দোকান পুড়ে যায়। ছবি: সংগৃহীত

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বড়ইতলী মারমাপাড়ায় অগ্নিকাণ্ডে ১৬টি বসতঘর ও দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড়ইতলী মারমাপাড়ায় নাই ম্রা চিং মারমা নামে এক ব্যক্তির ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১৬টি বসতঘর ও দুটি দোকান পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনু মং মারমা বলেন, অগ্নিকাণ্ডে ১৬টি বসতঘর ও দুটি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, সাঙ্গু নদীতে বড় নৌকা না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি পারাপার এবং যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। পরে স্থানীয় বাসিন্দারা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত