পদ্মা সেতুতে যান চলাচল শুরুর প্রথম দিনেই মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ রোববার রাতে জাজিরা প্রান্তে সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝের স্থানে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
নিহতরা হলেন— আলমগীর (২৫) ও ফজলু (২৪)।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা বন্ধু জয়দেব রায় জানান, তাঁরা সবাই ঢাকার নবাবগঞ্জে থাকেন। মোটরসাইকেল মেকানিক আলমগীর নবাবগঞ্জের সমসাবাদ এলাকায় থাকেন আর বিদেশ ফেরত ফজলু থাকেন হরিশকুল এলাকায়।
জয়দেব বলেন, পদ্মা সেতু খুলে দেওয়ায় আজ তাঁরা তিনটি মোটরসাইকেলে ছয় বন্ধু মিলে ঘুরতে যান। তাঁরা দুটি মোটরসাইকেল নিয়ে আগে চলে যান। আর তাঁদের পেছনের দিকের মোটরসাইকেলে ছিলেন ওই দুজন। কিছুক্ষণ পর মোবাইল ফোনের মাধ্যমে দুর্ঘটনার খবর পান তাঁরা। সঙ্গে সঙ্গে তাঁদের একটি পিকআপ ভ্যানে করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দুইজনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এর আগে আজ সন্ধ্যায় পদ্মা সেতুতে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলের পাশে রক্তাক্ত অবস্থায় দুজন পড়ে আছেন। পাশে ছড়িয়ে আছে জুতা।
এ ঘটনার পর জানতে চাইলে মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব বলেন, ‘আমরা শুনেছি পদ্মা সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারে মাঝে একটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। তবে এটা পদ্মা সেতু (উত্তর) থানার আওতাধীন নয়। ১৫ নম্বর পিলার পর্যন্ত আওতাধীন। দুর্ঘটনার স্থান অন্য থানায় হবে।’
গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পর আজ রোববার সকাল থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে কেরানীগঞ্জে আন্তজেলা বাসসহ বিভিন্ন পরিবহন সার্ভিসের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঊর্ধ্বতন কর্মকর্তারা।
৬ মিনিট আগে
মাগুরার শালিখায় পাঁচ বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে কাশেম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার পোড়াগাছি এলাকায় এ ঘটনা ঘটে। আজ বুধবার বেলা ১১টার দিকে তাকে মাগুরা আদালতে পাঠানো হয়েছে।
১৯ মিনিট আগে
কুষ্টিয়ার কুমারখালীতে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে তাহাজুদ্দিন মণ্ডল (৬৬) নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
২৪ মিনিট আগে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেছেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে। তাই দেশে এখন গ্যাস ও বিদ্যুতের অসুবিধা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দেশের দায়িত্ব নিয়েছেন। সেখান থেকে আমাদের উঠে আসতে হচ্ছে।’
১ ঘণ্টা আগে