
পদ্মা সেতু ব্যবহার করা নিয়ে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসকে। কিন্তু সেই প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ পাননি রাষ্ট্রদূত।
৩১ মে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) আয়োজেন অনুষ্ঠিত ‘ডিক্যাব টকে’ অতিথি ছিলেন রাষ্ট্রদূত হাস। অনুষ্ঠানে রাষ্ট্রদূত পিটার ডি হাস সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
তাঁকে প্রশ্ন করা হয় পদ্মা সেতু নিয়েও। প্রশ্ন ছিল: পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন প্রত্যাহারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ষড়যন্ত্র নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময়ে অভিযোগ করেছেন, এ বিষয়ে আপনার মন্তব্য কী? এ ছাড়া, যাঁরা পদ্মা সেতুর সমালোচক ছিলেন, বিভিন্ন সময়ে তাঁদেরও এ সেতু ব্যবহারে নিরুৎসাহিত করেছেন শেখ হাসিনা। এ অবস্থায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কি আপনি এ সেতু ব্যবহার করবেন?
মার্কিন রাষ্ট্রদূত সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুন
এ প্রশ্নের পর অনুষ্ঠানের সঞ্চালক ডিক্যাবের সভাপতি রেজাউল করিম লোটাস বলেন, ‘পদ্মা সেতু শিগগিরই উদ্বোধন হতে চলেছে। ইস্যুটি ইতিমধ্যে পুরোনো হয়ে গিয়েছে।’ এরপর রাষ্ট্রদূত উক্ত প্রশ্নের জবাব দেননি।
ডিক্যাবের সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিনও অনুষ্ঠানে বক্তব্য দেন।
জাতীয় সম্পর্কিত খবর পড়ুন:

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।
৮ ঘণ্টা আগে
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বান্দরবানের রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান...
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
৯ ঘণ্টা আগে
সভায় দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দখল ও চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ, সংবিধান সংশোধন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। এসব বিষয়ে সংসদ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার বিষয়টিও গুরুত্ব পেতে পারে।
৯ ঘণ্টা আগে