আগামী ৪ থেকে ১০ জুন সারা দেশে কোভিড ভ্যাকসিন বুস্টার ডোজ সপ্তাহ উদ্যাপন করা হবে। এই ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদূর্ধ্ব সব নাগরিক তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ নিতে পারবেন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, দ্বিতীয় ডোজ গ্রহণের চার মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে। এই সাত দিনের যেকোনো এক দিন নিকটবর্তী টিকাকেন্দ্র থেকে মানুষ করোনার তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ নিতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে টিকা দেওয়া শুরু হবে। টিকা নেওয়ার জন্য সবাইকে টিকা কার্ডটি অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। এ ছাড়া টিকাকেন্দ্রে আসার সময় অবশ্যই সবাইকে মাস্ক পরে আসতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বুস্টার ডোজের পাশাপাশি করোনার টিকা দেওয়ার স্বাভাবিক কার্যক্রমও চলমান থাকবে বলেও এতে জানানো হয়।

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।
৭ ঘণ্টা আগে
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বান্দরবানের রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান...
৮ ঘণ্টা আগে
বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
৮ ঘণ্টা আগে
সভায় দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দখল ও চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ, সংবিধান সংশোধন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। এসব বিষয়ে সংসদ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার বিষয়টিও গুরুত্ব পেতে পারে।
৯ ঘণ্টা আগে