Ajker Patrika

শ্রীমঙ্গলে আহত সোনালি হনুমান উদ্ধার, চিকিৎসা চলছে

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ২৩: ৩০
শ্রীমঙ্গলে আহত সোনালি হনুমান উদ্ধার, চিকিৎসা চলছে
শ্রীমঙ্গলের কামাসিদ এলাকায় রাস্তার পাশে আহত হনুমানটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কামাসিদ এলাকায় রাস্তার পাশ থেকে আহত একটি সোনালি হনুমান উদ্ধার করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন। প্রাথমিক চিকিৎসার পর হনুমানটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসা ও পরিচর্যার জন্য সেটিকে জানকীছড়া রেসকিউ সেন্টারে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৭টায় কামাসিদ এলাকায় রাস্তার পাশে আহত হনুমানটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরা হনুমানটির মুখে পানি দেন।

প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্যে আহত হনুমানটিকে স্থানীয় বাসিন্দা হাজি মো. কুরুশ মিয়ার বাড়িতে নেওয়া হয়। মো. কুরুশ মিয়া পরে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন ও বন বিভাগকে বিষয়টি জানান।

খবর পেয়ে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে যান। পর্যবেক্ষণের পর তাঁরা প্রাণীটিকে সোনালি হনুমান হিসেবে শনাক্ত করেন।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, আহত হনুমানটির চিকিৎসা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত