বাংলাদেশ পুলিশের ৪৩ জন কর্মকর্তাকে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি, গ্রেড-৪) পদমর্যাদায় পদোন্নতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—ঢাকা পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মো. মাসুদ করিম, পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার এজাজ আহমেদ, রাজশাহীর সারদা পুলিশ একাডেমির পুলিশ সুপার আনিসুর রহমান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. ইকবাল, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) আশরাফুল ইসলাম, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন) পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, রাজশাহীর সারদা পুলিশ একাডেমির পুলিশ সুপার ড. মো. আব্দুস সোবাহান, ডিএমপির উপপুলিশ কমিশনার টুটুল চক্রবর্তী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. হাসান বারী নূর, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক একেএম মোশাররফ হোসেন মিয়াজী।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (টিআর) মো. আব্দুর রাজ্জাক, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. আলমগীর কবির, পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, ডিএমপির উপপুলিশ কমিশনার ফরিদা ইয়াসমিন, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক বেগম হাসিনা রহমান, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক বেগম রেবেকা সুলতানা, ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক বেগম শাহিনা আমিন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার বেগম রুমানা আক্তার, সিআইডির পুলিশ সুপার বেগম কানিজ ফাতেমা, ঢাকা ডিআইজির রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার বেগম সুলতানা নাজমা হোসেন, ডিএমপির উপপুলিশ কমিশনার জোবায়েদুর রহমান, এসবির পুলিশ সুপার বেগম ফরীদা ইয়াসমিন, হাইওয়ে পুলিশের এসপি হামিদুল আলম, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. হুমায়ুন কবীর।
রাজশাহী মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মো. রশীদুল হাসান, ১১ আর্মড ব্যাটালিয়ন পুলিশের অধিনায়ক পুলিশ সুপার তোফায়েল আহাম্মদ, টুরিস্ট পুলিশের এসপি সঞ্জয় কুমার কুন্ডু, ডিএমপির উপপুলিশ কমিশনার নিজামুল হক মোল্যা, ডিএমপির উপপুলিশ কমিশনার এসএম ইমরান হোসেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, ঢাকা জেলার রেলওয়ে পুলিশের এসপি সাইফুল আল মামুন, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মুহাম্মদ রেজওয়ান, পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার আসাদুল্লাহ চৌধুরী, সিএমপির উপপুলিশ কমিশনার মো. আমির জাফর, আরএমপির উপপুলিশ কমিশনার সাজিদ হোসেন, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক বিধান ত্রিপুরা, সিআইডির পুলিশ সুপার বেলাল উদ্দিন, ইন সার্ভিস ট্রেনিং সেন্টার কুমিল্লার কমান্ড্যান্ট পুলিশ সুপার নরেশ চাকমা, টুরিস্ট পুলিশের এসপি ড. একেএম ইকবাল হোসেন, ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. জিয়াউল হক, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মাসুদ রহমান খালেদ।
ডিআইজি পদোন্নতি সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুন
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
জাতীয় সম্পর্কিত খবর পড়ুন:

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।
৮ ঘণ্টা আগে
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বান্দরবানের রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান...
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
৯ ঘণ্টা আগে
সভায় দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দখল ও চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ, সংবিধান সংশোধন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। এসব বিষয়ে সংসদ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার বিষয়টিও গুরুত্ব পেতে পারে।
৯ ঘণ্টা আগে