
দেশব্যাপী ধান-চালের অবৈধ মজুতের বিরুদ্ধে মাঠে নেমেছে খাদ্য মন্ত্রণালয়ের আটটি বিশেষ টিম। আজ মঙ্গলবার সচিবালয়ে এক জরুরি বৈঠক শেষে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বিশেষ ক্ষমতাপ্রাপ্ত এই টিমগুলো দেশের সব জেলায় অভিযান চালাবে। এরই মধ্যে সব জেলা প্রশাসকের মজুতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
এদিকে ভরা মৌসুমে চালের দাম কেন বাড়ছে, তার কারণ দ্রুত খুঁজে বের করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাজারব্যবস্থা যাচাই করে কোন ব্যবসায়ী কিসের ব্যবসা করেন এবং যিনি যে ব্যবসার জন্য অনুমোদন নিয়েছেন, সে অনুযায়ী ব্যবসা করছেন কি না, তা যাচাই করে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতেও বলেছেন তিনি। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দিয়েছেন বলে সচিবালয়ে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
কেন ভরা মৌসুমে চালের দাম বাড়ছে, সে ব্যাপারে গোয়েন্দা তথ্য রয়েছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কেউ কেউ নিয়ম ভেঙে চালের ব্যবসায় নেমে গেছে। বড় কোম্পানির কাছে হাজার হাজার কোটি টাকা রয়েছে, তারা হয়তো বিপুল পরিমাণ চাল কিনে রেখেছে।’
এদিকে, দেশের অনেক জায়গায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো ধানের আবাদ হওয়ায় বৈরী আবহাওয়া সত্ত্বেও উৎপাদন বেশি হবে বলে আশা করছে স্থানীয় কৃষি বিভাগ।

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।
৭ ঘণ্টা আগে
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বান্দরবানের রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান...
৮ ঘণ্টা আগে
বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
৮ ঘণ্টা আগে
সভায় দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দখল ও চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ, সংবিধান সংশোধন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। এসব বিষয়ে সংসদ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার বিষয়টিও গুরুত্ব পেতে পারে।
৯ ঘণ্টা আগে