
বাংলাদেশের জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে হবে, যাতে জনগণের নেতা নির্বাচনের অধিকার প্রতিষ্ঠিত হয়। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘ডিক্যাব টক’-এ অতিথি হয়ে এ কথা বলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত পিটার ডি হাস সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিক্যাবের সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সভাপতি রেজাউল করিম লোটাস।
অবাধ, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেন, ‘সম্প্রতি আমি বাংলাদেশে অবাধ ও স্বচ্ছ নির্বাচন নিয়ে কথা বলেছি। যা আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে হতে হবে। যাতে বাংলাদেশের জনগণের তাঁদের নেতা নির্বাচনের অধিকার প্রতিষ্ঠা হয়। এটি বাংলাদেশের বিষয়—কীভাবে তারা আন্তর্জাতিক এ মানদণ্ড প্রতিষ্ঠা করবে। অবাধ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে হবে বাংলাদেশের নির্বাচন কমিশন, সরকার, গণমাধ্যম, সুশীল সমাজ ও বাংলাদেশের জনগণকেই।’
অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত র্যাব ও র্যাব কর্মকর্তাদের প্রতি আরোপিত নিষেধাজ্ঞার বিষয়েও কথা বলেন।

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।
৮ ঘণ্টা আগে
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বান্দরবানের রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান...
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
৯ ঘণ্টা আগে
সভায় দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দখল ও চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ, সংবিধান সংশোধন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। এসব বিষয়ে সংসদ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার বিষয়টিও গুরুত্ব পেতে পারে।
৯ ঘণ্টা আগে