
রাশিয়ার সঙ্গে সম্পর্ক রক্ষায় ভারতের বুদ্ধি চেয়েছে বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। রাশিয়া জ্বালানি, গম বিক্রি করতে চায়। তবে এ সম্পর্ক করতে বাংলাদেশ নিষেধাজ্ঞা ভয়ে রয়েছে। ভারত কীভাবে রাশিয়ার সঙ্গে সম্পর্ক রেখে নিষেধাজ্ঞা এড়াচ্ছে তার বুদ্ধি চেয়েছে বাংলাদেশ বলে জানিয়েছেন এ কে আবদুল মোমেন।
ভারতের নদী সম্মেলন থেকে ফিরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে আজ সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রী। সেখানে এসব কথা বলেন।
ইউক্রেন সংকটে দুই পক্ষের টানাহেঁচড়ার বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ নিয়ে জানতে চাইলে এ কে আবদুল মোমেন বলেন, ‘আমরা বিশ্বের অন্য দেশগুলোর ওপর পরনির্ভরশীল। অন্য দেশে স্থিতিশীলতা থাকলে আমাদের মঙ্গল। এ বিষয়ে ভারতের সঙ্গে আলাপ করেছি। ভারত জ্বালানি সংকট কিছুটা সমাধানের চেষ্টা করছে। আমরা জ্বালানি নির্ভরশীল দেশ।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাশিয়া আমাদের প্রস্তাব দিয়েছে জ্বালানি বিক্রির জন্য, আমাদের গম দিতে চায়। কিন্তু আমরা তো নিষেধাজ্ঞার ভয়ে রয়েছি। ভারত কীভাবে করছে, ভারত তো জ্বালানি নিচ্ছে। সেটি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে যে তারা ফন্দি ফিকির বের করেছে।’
তিনি বলেন, ‘আমাদের জ্বালানির সমস্যা। আর এ সমস্যাটি এখন বড় হচ্ছে। রাশিয়া থেকে জ্বালানি সংগ্রহের বিষয়ে ভারতের থেকে বুদ্ধি চেয়েছি, কীভাবে বিষয়টি ব্যবস্থাপনা করেছে। ভারত বড় দেশ, তারা ব্যবস্থাপনা করতে পারে। তাদের ওপর কেউ নিষেধাজ্ঞা দেয় না। বাংলাদেশ ছোট দেশ, আমাদের ওপর মাতব্বরি একটু বেশি।’

সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় লেফটেন্যান্ট (অব.) গুলশান আরাকে এবং তাঁর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২৬ মিনিট আগে
দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, দখলদারিসহ কোনো ধরনের অপকর্মে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের নেতা-কর্মীদের পাশাপাশি মন্ত্রী ও সংসদ সদস্যদেরও শৃঙ্খলার মধ্যে থাকার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে জনগণের কাছে সরকারের...
১০ ঘণ্টা আগে
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এ ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জন কর্মী ও ১৩ জন ওমরাহযাত্রী। তাঁদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
১০ ঘণ্টা আগে
আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সরকার গঠনের পর আট মাসে কী কী কাজ হয়েছে, কোন কাজের অগ্রগতি কতটুকু ও কাজ করতে গিয়ে কী ধরনের সমস্যার মুখে পড়তে হয়েছে, এসব বিষয়ে সংসদ সদস্যদের কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে...
১২ ঘণ্টা আগে