বিশেষ সফরে ঢাকায় আসছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি গ্রেগ বার্কলে। আগামীকাল দু'দিনের সফরে ঢাকায় আসবেন তিনি।
জানা গেছে, বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ঢাকা টেস্টের প্রথম দিন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বসে খেলা দেখবেন তিনি। তবে নির্দিষ্ট কোনো অ্যাজেন্ডা নিয়ে আইসিসি সভাপতি বাংলাদেশে আসছেন না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
গতকাল সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেছেন, ‘আইসিসি সভাপতি কেন আসছেন সেটা আমিও জানি না, তবে কোনো এজেন্ডা নিয়ে আসছেন না। আমার ধারণা হয়তো আইপিএল ফাইনাল দেখতে যাওয়ার আগে এখানে তিনি আসছেন। আমাদের জানানো হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা তিনি দেখবেন। তবে আমরা ভীষণ খুশি যে বাংলাদেশে আইসিসির চেয়ারম্যান আসছেন।’
আইসিসি প্রধানের কাছে কিছু চাওয়ার নেই বলেও জানিয়েছেন নাজমুল হাসান। বলেছেন, ‘এখানে আসার নির্দিষ্ট কোনো কারণ আছে কিনা সেটা আমি জানি না। আমাদের চাওয়া-পাওয়ার কিছু নেই। পেশাদার যা কিছু হবে আইসিসিতে বসেই হবে।’
নাজমুল হাসান পাপন সম্পর্কিত পড়ুন:

এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত পদকের অপেক্ষা দীর্ঘ। ১৯৮৬ সালে বক্সিংয়ে মোশাররফ হোসেন ব্রোঞ্জ জিতে শুরু করেছিলেন বাংলাদেশের পদকযাত্রা। এরপর কাবাডি ও ক্রিকেটে এসেছে আরও পদক। তবে ব্যক্তিগত ইভেন্টে সেটিই এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র পদক। আর ২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট দল সোনা জিতে
১০ ঘণ্টা আগে
ইমরানের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, সেটিও উল্লেখ করেছেন আশরাফুল। তিনি বলেন, ‘সে পাকিস্তানে ভালো কিছু করতে চেয়েছিল। তার সঙ্গে যেভাবে আচরণ করা হচ্ছে, তা অমানবিক। সারা বিশ্বে যে প্রতিবাদ হচ্ছে, তা দেখুন। সবাই বলছে, এটি সঠিক কাজ নয়। আমি মনে করি, অন্তত তার জন্য কিছুটা স্বস
১০ ঘণ্টা আগে
দুই ম্যাচ শেষে পয়েন্টশূন্য বাংলাদেশ। তাতে বিদায়ের দ্বারপ্রান্তেও চলে গেছে। এর আগে প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছেে হেরেছে ২–০ গোলে।রোববার ভারতের বিপক্ষে শেষ ম্যাচে নামবে বাংলাদেশ। তবে আজ উজবেকিস্তানের বিপক্ষে ভারত ড্র করলে শেষ হয়ে যাবে বাংলাদেশের মূল পর্বে খেলার আশা।
১১ ঘণ্টা আগে
আর্থিক ক্ষয়ক্ষতির কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি তামিম ইকবাল এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে চাচ্ছেন না। ক্রিকেটারদের ‘ক্ষতিপূরণে’ এবার ম্যাচ ফি বাড়ানো হচ্ছে বলে আজ মিরপুরে সংবাদ সম্মেলনে জানিয়েছেন তামিম।
১২ ঘণ্টা আগে