ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো গ্যাস ও জ্বালানি তেল আমদানি বাবদ রাশিয়াকে এখনো প্রতিদিন প্রায় ১০০ কোটি ডলার প্রদান করে। একের পর এক নিষেধাজ্ঞায় কাবু না হওয়ায় এখন রুশ জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করেছে ব্লকটি। কিন্তু কোনো কোনো বিশেষজ্ঞ মনে করেন, রুশ জ্বালানি না হলে জার্মানিতে মন্দা শুরু হতে পারে।
জার্মানির অর্থনীতি বিশেষজ্ঞ আচিম ট্রুগার দেশটির গণমাধ্যম রাইনচিশসে পোস্টকে বলেন, রুশ গ্যাস আমদানি বন্ধ হলে দীর্ঘ মেয়াদে গভীর সংকটে পড়বে জার্মান অর্থনীতি। ভেঙে পড়বে উৎপাদনব্যবস্থা।
রুশ জ্বালানিতে নিষেধাজ্ঞা দিলে দৈনিক ২২ লাখ ব্যারেল জ্বালানি তেল ঘাটতিতে পড়বে ইইউ। শিগগিরই এ ঘাটতি মেটানোর বিকল্প নেই। কারণ, জ্বালানি তেল উত্তোলনকারী দেশগুলোর সংগঠন ওপেক প্লাস সাম্প্রতিক এক বিবৃতিতে জানিয়েছে, আপাতত তেল উত্তোলন বাড়ানো সম্ভব নয়।
ওপেকে প্লাসভুক্ত দেশগুলোর মধ্যে রাশিয়ার দৈনিক জ্বালানি তেল উত্তোলনের পরিমাণ প্রায় ৭০ কোটি ব্যারেল। আর পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে এটার ব্যাহত হলে শুধু ইউরোপ নয়, পুরো বিশ্বে জ্বালানিসংকট তৈরি হতে পারে। কারণ, এ শূন্যতা পূরণের তাৎক্ষণিক কোনো সুযোগ নেই।
কিন্তু ইইউর নেতারা বলছেন, তাঁরা রুশ জ্বালানি আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ করেছেন। যেকোনো সময় ঘোষণা আসতে পারে। এ অবস্থায় শুধু জার্মানিতে নয় বরং পুরো ইইউতে দীর্ঘ মেয়াদে গভীর অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে বলে মনে করেন আচিম ট্রুগার।
বিশ্লেষণ সম্পর্কিত পড়ুন:

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ২০২৬ সালের জুলাইয়ে ‘মেড ইন ইন্ডিয়া: দ্য সাপ্লাই অব ওয়েপনস অ্যান্ড মিউনিশসন টু ইসরায়েল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, গাজায় চলমান ইসরায়েলের ‘গণহত্যামূলক’ সামরিক অভিযানের পুরো সময়জুড়ে ভারত ইসরায়েলে কয়েক...
২ দিন আগে
ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের শেষ সামরিক ঘাঁটিগুলো থেকেও মার্কিন সেনারা চলতি সপ্তাহের বুধবার অর্থাৎ, আগামীকালই চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইরান ও তার আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলো এই ঘটনাকে নিজেদের বিজয় হিসেবে দেখছে।
২ দিন আগে
একটি অস্থায়ী চেকপয়েন্ট। সেখানেই আটকে যাচ্ছে মোটরবাইক, ব্যবসায়ী, এমনকি মানুষের জীবনও। চেকপয়েন্টটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাকিমপুরের একটি গ্রামের সড়কে। সেখানে দুই তরুণী বোরকা পরে অপেক্ষা করছেন। এক সীমান্তরক্ষী তাদের পিঠ থেকে নামিয়ে ব্যাগগুলো তন্নতন্ন করে দেখছে।
৩ দিন আগে
আফগানিস্তানের তালেবান সরকার জানিয়েছে, পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এই হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে কাবুল। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা আবারও বড় ধরনের সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
৪ দিন আগে